Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

মহুয়াকে এবার ‘দুবাই দিদি’ বলে কটাক্ষ নিশিকান্তর, আনলেন আরও গুরুতর অভিযোগ

বিজেপির এমপি নিশিকান্ত দুবে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ করেন শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা, উপহার নিয়েছেন মহুয়া। শুক্রবার এক্স হ্যান্ডেলে মহুয়াকে দুবাই দিদি বলে উল্লেখ করে ফের আক্রমণ করেছেন তিনি।

মহুয়াকে এবার ‘দুবাই দিদি’ বলে কটাক্ষ নিশিকান্তর, আনলেন আরও গুরুতর অভিযোগ

শেষ আপডেট: 27 October 2023 19:05

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আক্রমণ করেই চলেছেন বিজেপির এমপি নিশিকান্ত দুবে। দু’দিন আগেই সাতসকালে এক্স হ্যান্ডেলে ঝাড়খণ্ডের গোড্ডার এই সাংসদ তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদকে আক্রমণ করে লেখেন, ‘আপনি টাকার কাছে বিবেক বিক্রি করেছেন।’ শুক্রবার এক্স হ্যান্ডেলেই মহুয়াকে দুবাই দিদি বলে উল্লেখ করে ফের আক্রমণ করেছেন। 

নিশিকান্তই লোকসভার স্পিকারের কাছে অভিযোগ করেন শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা, উপহার নিয়েছেন মহুয়া। বিনিময়ে ওই শিল্পপতির স্বার্থে গৌতম আদানির বিরুদ্ধে প্রশ্ন করতেন। এমনকী শিল্পপতি হীরানন্দানি যাতে সরাসরি প্রশ্ন পেশ করতে পারেন, সেজন্য সংসদের পোর্টালের লগইন আইডি এবং পাসওয়ার্ডও তাঁকে দেন মহুয়া। 

নিশিকান্তর অভিযোগের তদন্ত শুরু করেছে লোকসভার এথিক্স কমিটি। সেই কমিটি গোড্ডার সাংসদের বক্তব্য নথিভুক্ত করার পর ৩১ অক্টোবর মহুয়াকে তলব করে। তবে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ওই দিন যেতে পারবেন না বলে শুক্রবার এথিক্স কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানিয়েছেন। তিনি নিজের সংসদীয় এলাকায় ব্যস্ত থাকবেন বলে এই সিদ্ধান্ত। ৫ নভেম্বর থেকে যে কোনও দিন হাজিরা দিতে প্রস্তুত জানিয়েছেন মহুয়া।

সেই চিঠি নিয়েও নিশিকান্ত নিশানা করেছেন তৃণমূল সাংসদকে। বিজেপি সাংসদের দাবি, চিঠিতে মহুয়া তাঁর দুবে পদবির জায়গায় দুবাই লিখেছেন। নিশিকান্ত এক্স হ্যান্ডেলে লিখেছেন, অভিযুক্ত সাংসদ দুবাই নিয়ে এতটাই মত্ত যে, এথিক্স কমিটির চেয়ারম্যানকে লেখা চিঠিতে আমার নামও বদলে দুবাই লিখেছেন। এতে তাঁর মানসিক অবস্থা প্রতিফলিত হয়। 

শুক্রবারই এথিক্স কমিটির চেয়ারম্যানকে লেখা চিঠিতে মহুয়া লিখেছেন তিনি সমস্ত তথ্য প্রমাণ নিয়ে কমিটির সামনে হাজির হবেন। তিনি চান কমিটির সামনে শিল্পপতি দর্শন হীরানন্দানিকে জিজ্ঞাসাবাদ করতে। 

মহুয়ার কথায় শুধুমাত্র এই শিল্পপতির মুখের কথার ভিত্তিতে তদন্ত শেষ হতে পারে না। তাঁকেও কমিটির ডাকা উচিত। একই সঙ্গে তৃণমূল এমপি লিখেছেন, আমি সংসদে সর্বদা সরব। আমি কর্পোরেট কোম্পানির অনাচারের বিরুদ্ধে মুখ খুলেছি। দেশের গণতান্ত্রিক আদর্শকে বিবেচনায় রেখে আমাকে আমার কথা বলতে দেওয়া, নির্দোষ প্রমাণের সুযোগ দেওয়া দরকার। এই বিষয়ে নিশিকান্তর মন্তব্য, সাক্ষীকে জিজ্ঞাসাবাদের কোনও সুযোগ নেই।


```