Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চাকরিতে যোগ দেওয়া হল না, বন্ধুদের সঙ্গে জন্মদিনের পার্টির পরে রহস্যমৃত্যু আইআইএমের ছাত্রের

পুলিশ সূত্রে খবর, ছাত্রের নাম নিলয় কৈলাসভাই প্যাটেল।

চাকরিতে যোগ দেওয়া হল না, বন্ধুদের সঙ্গে জন্মদিনের পার্টির পরে রহস্যমৃত্যু আইআইএমের ছাত্রের

নিলয় কৈলাসভাই প্যাটেল

শেষ আপডেট: 6 January 2025 15:35

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুদের সঙ্গে নিজের জন্মদিনের পার্টিতে মজা করছিলেন! আচমকাই মৃত্যু হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বেঙ্গালুরুর এক পড়ুয়ার। হস্টেল চত্বর থেকেই ২৯ বছরের ওই পড়ুয়ার দেহ উদ্ধার করা হয় বনলে খবর।

পুলিশ সূত্রে খবর, ছাত্রের নাম নিলয় কৈলাসভাই প্যাটেল। গুজরাটের বাসিন্দা নিলয় দ্বিতীয় বর্ষের পোস্ট-গ্র্যাজুয়েট প্রোগ্রাম-এর ছাত্র ছিলেন। রবিবার রাতে তাঁর জন্মদিন উপলক্ষ্যে হস্টেলে বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন তিনি। সে সময় কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

জানা গেছে, রবিবার রাতে বন্ধুদের সঙ্গে মজা করার পর রবিবার সকাল সাড়ে ছ'টা নাগাদ প্রথম হস্টেলের নিরাপত্তারক্ষীরা তাঁকে ক্যাম্পাসের ভিতর অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে এসে ছাত্রকে হাসপাতালে নিয়ে গেলেও লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে আসার অনেক আগেই মৃত্যু হয়েছে যুবকের। 

এদিকে বন্ধুদের থেকে পুলিশ জানতে পেরেছে সম্প্রতি ক্যাম্পাসিংয়ে ফ্যাশন সংক্রান্ত ই-কমার্স ফার্মে চাকরি পেয়েছিলেন নিলয়। সোমবার থেকেই সেই কাজে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তার মধ্যেই ঘটে গেল অঘটন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জন্মদিনের পার্টির সেরে রবিবার ভোররাতে নিজের ঘরে যাচ্ছিলেন নিলয়। সে সময়েই কোনওভাবে তিনতলা থেকে নীচে পড়ে যান তিনি। তাতেই মৃত্যু তাঁর। 

পুলিশের দাবি, নিলয়ের শরীরে কিছু হাল্কা আঘাত ও কালশিটের দাগ দেখা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই পুরো বিষয়টা স্পষ্ট হবে। ছাত্র আত্মহত্যা করতে পারেন বলে মনে করছেন না তদন্তকারীরা। তাদের মতে সে সংক্রান্ত কোনও প্রমাণ বা সুইসাইড নোট এখনও পাওয়া যায়নি। তবে ছাত্রটি সিড়ি থেকে পা পিছলে পড়ল নাকি তাঁকে পিছন থেকে কেউ ঠেলে ফেলে দিল তা জানার চেষ্টা চলছে।

হস্টেলে যাঁরা নিলয়ের সঙ্গে থাকতেন, তাঁরা জানিয়েছেন, নিলয়ের দেহ উদ্ধারের কিছুক্ষণ আগেও জন্মদিন উপলক্ষে অল্প কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে চুটিয়ে আনন্দ করেছিলেন তিনি। দুর্ঘটনার পর আইআইএম-বি-এর পক্ষ থেকে শোকপ্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।


```