Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দেশজুড়ে পাক জঙ্গি সংগঠন জয়েশের ২২টি ডেরায় এনআইএ তল্লাশি

সন্ত্রাসবাদী কাজে অর্থ সাহায্যের বিষয়ে যোগসাজশের তদন্ত চালায় কেন্দ্রীয় সংস্থা।

দেশজুড়ে পাক জঙ্গি সংগঠন জয়েশের ২২টি ডেরায় এনআইএ তল্লাশি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 October 2024 17:25

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের বিভিন্ন ডেরায় শনিবার তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। পাঁচ রাজ্যের ২২টি জায়গায় একযোগে তল্লাশি চলে। সন্ত্রাসবাদী কাজে অর্থ সাহায্যের বিষয়ে যোগসাজশের তদন্ত চালায় কেন্দ্রীয় সংস্থা।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, অসম এবং দিল্লির ২২টি সন্দেহজনক ডেরায় তল্লাশি চালায় এনআইএ। মহারাষ্ট্রে এনআইএ এবং জঙ্গি দমন বাহিনী বা এটিএস যৌথভাবে তল্লাশি চালায় ছত্রপতি সম্ভাজিনগর বা সাবেক ঔরঙ্গাবাদ, মালেগাঁও এবং জালনায়। তল্লাশিতে চারজনকে আটক করা হয়েছে।

জালনার গান্ধী নগর থেকে দুজনকে, সম্ভাজিনগরের আজাদ চক থেকে একজন এবং এন-৬ এলাকা থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। মালেগাঁওতে একটি হোমিওপ্যাথি ক্লিনিকে তল্লাশি চালানো হয়। 


```