Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাথার দাম ১০ লাখ! লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলকে 'মোস্ট ওয়ান্টেড' ঘোষণা করল এনআইএ

বাবা সিদ্দিকি হত্যার ঘটনায় এখনও পর্যন্ত ১১ জন গ্রেফতার হয়েছে। তবে মূল শ্যুটার যে ছিল, সে পলাতক।

মাথার দাম ১০ লাখ! লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলকে 'মোস্ট ওয়ান্টেড' ঘোষণা করল এনআইএ

আনমোল বিষ্ণোই

শেষ আপডেট: 25 October 2024 12:13

দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসেই খুন হয়েছেন মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকি। তাঁর খুনের দায়ভার নিয়েছে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, খুনের পরিকল্পনা থেকে শুরু করে যাবতীয় কারসাজি করেছিল লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল। তাকেই এবার 'মোস্ট ওয়ান্টেড' ঘোষণা করল এনআইএ। আনমোলের মাথার দাম ১০ লক্ষ টাকা রাখা হয়েছে। 

বাবা সিদ্দিকি হত্যার ঘটনায় এখনও পর্যন্ত ১১ জন গ্রেফতার হয়েছে। তবে মূল শ্যুটার যে ছিল, সে পলাতক। তার হদিশ পাওয়ার জন্যই আরও তৎপর হয়ে উঠেছেন তদন্তকারীরা। এরই মধ্যে এনআইএ লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় ফেলল। তার বিরুদ্ধে খুন, হুমকি দেখানো, জালিয়াতির মতো একাধিক অভিযোগ তো আছেই, বাবা সিদ্দিকির হত্যার ঘটনাতেও তার নাম এসেছে। 

পঞ্জাবের সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার খুনের সঙ্গে আনমোলের যোগ ছিল। এছাড়া সলমন খানের বাড়ির সামনে গুলি চলার ঘটনাতেও তিনি যুক্ত বলেই প্রমাণ মিলেছে। বর্তমানে তার বিরুদ্ধে মোট ১৮টি মামলা রয়েছে। এই অবস্থায় এনআইএ আনমোলের মাথার দাম ঠিক করে দিল। কেউ তার কোনও খোঁজ দিতে পারলেই পেয়ে যাবে ১০ লক্ষ টাকা। বাবা সিদ্দিকিকে হত্যার পর তার ছেলে জিশানকেও মারা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এতে সক্রিয় ভূমিকা থাকতে পারে লরেন্সের ভাইয়ের বলে মনে করছেন তদন্তকারীরা। তাই যত দ্রুত সম্ভব তার খোঁজ পেতে চাইছেন তাঁরা। 

তদন্তে নেমে দিন কয়েক আগেই পুলিশ জানতে পারে, প্রাক্তন মন্ত্রীকে খুনের পাশাপাশি তাঁর ছেলেকেও খুনের ছক কষেছিল বিষ্ণোই গ্যাং। খুনের সুপারিও দেওয়া হয় দু'জনেরই। কিন্তু কপাল জোরে বেঁচে যান জিশান। যে ছবি ফোনে খুঁজে পায় পুলিশ, তা স্ন্যাপচ্যাট নামের একটি অ্যাপের মাধ্যমে অভিযুক্তদের কাছে এসেছিল। এই অ্যাপ ব্যবহার করেই খুনে জড়িত বার্তাও শেয়ার করা হয়েছিল। যদিও তা দেখার পরই ডিলিট করে দেওয়া হয়। অনুমান, এই মুহূর্তে আমেরিকা বা কানাডা থেকে সক্রিয় রয়েছেন আনমোল। 


```