Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণে লস্কর যোগ! আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ

শুক্রবার তল্লাশি অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে আরও এক যুবককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণে লস্কর যোগ! আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ

রামেশ্বরম ক্যাফে

শেষ আপডেট: 24 May 2024 22:16

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের ঘটনায় যুক্ত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। এমনই বিস্ফোরক দাবি করেছে এনআইএ। শুক্রবার তল্লাশি অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে আরও এক যুবককে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ধৃতের নাম শোয়েব আহমেদ মির্জা ওরফে ছোটু। তদন্তকারীদের দাবি, ৩৫ বছর বয়সি ওই অভিযুক্ত লস্কর-ই-তৈবার সদস্য। শুধু তাই নয়, বেঙ্গালুরুতে জঙ্গি হামলার ষড়যন্ত্রের এক মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলে ছিলেন মির্জা। জেল থেকে মুক্ত হওয়ার পর অভিযুক্ত এই লস্কর সদস্য সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করে বলে দাবি তদন্তকারীদের।

সংশ্লিষ্ট ঘটনাটির তদন্তে ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে এনআইএ। যার মধ্যে গত ১২ এপ্রিল আবদুল মতিন তোহা ও মুসাবির হুসেন কলকাতা থেকে গ্রেফতার হয়েছে। মার্চ মাসে ক্যাফে বিস্ফোরণের অন্যতম মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল এনআইএ। ১৮টি জায়গায় চিরুনি তল্লাশির পর গোয়েন্দাদের হাতে আসে মুজাম্মিল শরিফ নামের ওই ব্যক্তি। সেই সময়ই আরও দুই অভিযুক্তকে চিহ্নিত করেছিল এনআইএ কিন্তু তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারাই হল আব্দুল মাতিন তাহা এবং মুশাবীর হুসেন সাজিব। 

 গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ হয়। অভিযোগ, ক্যাফেতে ঢুকে বিস্ফোরক বোঝাই ব্যাগ রেখে আসেন এক ব্যক্তি। তাতে টাইমার সেট করা ছিল। এক ঘণ্টা পর হয় বিস্ফোরণে ১০ জন আহত হন। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ ঘটানোর জন্য আইইডি ব্যবহার করা হয়েছিল। ৩ মার্চ ঘটনাটির তদন্তভার হাতে নেয় এনআইএ।

 মামলার তদন্তে নেমে জঙ্গি যোগের বিষয় প্রকাশ্যে আসতেই তৎপর হয়ে ওঠেন এআইএ আধিকারিকরা। তার মির্জার গ্রেফতারি বড় সাফল্য হিসেবে দেখছেন এনআইএ আধিকারিকরা। এই মামলার তদন্তে এখনও পর্যন্ত কর্নাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ সহ ১১টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন এনআইএ আধিকারিকরা।


```