Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Fact Check: পাক সেনার হাতে ভারতীয় মহিলা পাইলট বন্দির খবর ডাহা মিথ্যে, জানাল পিআইবি

অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর থেকে পাকিস্তান ক্রমশ সীমান্ত উত্তেজনার পরিস্থিতিকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য প্ররোচনা দিচ্ছে। একের পর এক মিথ্যে দাবিও করে আসছে তারা।

Fact Check: পাক সেনার হাতে ভারতীয় মহিলা পাইলট বন্দির খবর ডাহা মিথ্যে, জানাল পিআইবি

ছবি সংগৃহীত

শেষ আপডেট: 10 May 2025 13:08

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর থেকে পাকিস্তান ক্রমশ সীমান্ত উত্তেজনার পরিস্থিতিকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য প্ররোচনা দিচ্ছে। একের পর এক মিথ্যে দাবিও করে আসছে তারা। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) ফ্যাক্ট চেক করে অনবরত সত্যি খবর সামনে আনছে। ঠিক যেমন পাকিস্তানিরা দাবি করছিল, ভারতীয় বায়ুসেনার মহিলা পাইলট স্কোয়াড্রন লিডার শিবানি সিং (Shivani Singh) পাক সেনার হাতে বন্দি। পিআইবি স্পষ্ট করে জানিয়ে দিল, সেই কথাও ডাহা মিথ্যে (Fake News)। 

শনিবার সকালে এম আদানি নামে এক এক্স হোল্ডার দাবি করেন, "অভিনন্দন বর্তমানের মতো আরও এক ভারতীয় বায়ু সেনার মহিলা পাইলট স্কোয়াড্রন লিডার শিবানি সিং পাক সেনার হাতে বন্দি হয়েছেন। যুদ্ধবিমান থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচার সময়ই তিনি পাক সেনার হাতে বন্দি হয়েছেন, দেখুন ভিডিও..." সেই পোস্ট নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে সেই খবর যে ভুয়ো তা স্পষ্ট করে দিল পিআইবি। 

এর আগে এমনই একটি ভাইরাল ছবিকে উদাহরণ হিসেবে দেখানো হয়। সেখানে দাবি করা হয়, পাকিস্তান সেনা বাহাওয়ালপুরে একটি ভারতীয় রাফালে জেট গুলি করে নামিয়েছে। কিন্তু পিআইবি ফ্যাক্ট চেক করে জানায়, ছবিটি আসলে ২০২১ সালে পাঞ্জাবের মোগায় একটি মিগ-২১ ভেঙে পড়ার সময়ের ছবি।

 

আরেকটি ভুয়ো ভিডিওতে দাবি করা হয়, চোরা পোস্টে ভারতীয় সেনা সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করেছে। পাকিস্তানের মন্ত্রী আতাউল্লাহ তারার এই ভুয়ো দাবি সমর্থনও করেন। কিন্তু এর কোনও প্রমাণ নেই।

পাকিস্তান বিমান বাহিনী শ্রীনগরের বায়ুসেনা ঘাঁটি আক্রমণ করেছে বলেও একটি ভিডিও ছড়ানো হয়, যা আসলে ছিল ২০২৪ সালের শুরুতে খাইবার পাখতুনখোয়ায় সাম্প্রদায়িক হিংসার ভিডিও। একইভাবে, বারমারে ২০২৪ সালের একটি মিগ-২৯ দুর্ঘটনার ছবিও শেয়ার করে ভারতের ক্ষয়ক্ষতির ভুয়ো প্রচার চালানো হয়।

উল্লেখ্য, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুরের পর দেশের সীমান্তবর্তী রাজ্যগুলিকে আগেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে। পাশাপাশি ভুয়ো খবর ও দেশবিরোধী প্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।


```