Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ের মণ্ডপ থেকে সটান বুথে, বর-কনের পোশাকেই ভোট দিলেন নবদম্পতিরা

সূর্য যতই মাথার উপর চড়ছে, ততই ভোটদানের উৎসাহের পারদও উঠছে।

বিয়ের মণ্ডপ থেকে সটান বুথে, বর-কনের পোশাকেই ভোট দিলেন নবদম্পতিরা

বিয়ের পোশাকেই বুথে।

শেষ আপডেট: 19 April 2024 15:00

দ্য ওয়াল ব্যুরো: ভোটকেন্দ্রে বরযাত্রী। শুধু বরযাত্রী কেন, সঙ্গে বর-কনেও। কী ব্যাপার! বরের মাথায় বিয়ের পাগড়ি, পরনে শেরওয়ানি, গলায় মুক্তোমালা, কনের মাথায় বিয়ের জোড়া, হাতে মেহেন্দির সুবাস তখনও অমলিন, মাথায় একমাথা সিঁদুর। বিয়ের রাত কাটতে না কাটতেই নববধূকে ঘরে তোলার আগে সাতসকালে নবদম্পতি হাজির ভোট দিতে। জম্মু-কাশ্মীরের উধমপুরে প্রথম দফার ভোটে এমনই দৃশ্যের মুখোমুখি হল শুক্রবার সকালে।

সূর্য যতই মাথার উপর চড়ছে, ততই ভোটদানের উৎসাহের পারদও উঠছে। দেশের বিভিন্ন প্রান্তে নেতানেত্রী, দক্ষিণী অভিনেতা-অভিনেত্রীদের ভোটদানের ছবি সামনে আসছে। সক্কাল সক্কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রথম দফার ভোটারদের শুভেচ্ছা জানিয়ে অধিক সংখ্যায় মতপ্রকাশের আর্জি জানিয়েছেন। রাহুল গান্ধী শুক্রবার সকালে এক এক্সবার্তায় দেশবাসীর কাছে ঘৃণাকে দূর করে মহব্বত কা দুকান খোলার আহ্বান জানিয়েছেন।

কিন্তু, সেসবের তোয়াক্কা না করে প্রথম ভোটারদের লাইনে দেখা গেল বরবেশী কপিল গুপ্তাকে। সবে বৃহস্পতিবার রাতে বিয়ে হয়েছে। তাই বিয়ের পোশাক তখনও খোলা হয়নি। তার আগেই নিজেদের মতদান সেরে ফেললেন নবদম্পতি। কপিল বললেন, ভোটদান আমাদের অধিকার। ফলে একেই অগ্রাধিকার দেওয়া উচিত।

শুধু কপিল নন, শাহিল এবং রাধিকাও উধমপুরের একটি স্কুলে চলে এলেন বিয়ের পোশাকেই। রাধিকা বললেন, গতকাল (বৃহস্পতিবার) আমাদের বিয়ে হয়েছে। আমিই ওকে বললাম, আমাদের ভোট দেওয়া উচিত। আমার ভোট এখানে নয়, কিন্তু আমি ওর সঙ্গে এসেছি। তিনি আরও বলেন, পরে আমি পাশেই আমার বাবা-মায়ের গ্রামে যাব। সেখানে গিয়ে নিজের ভোট দিয়ে আসব।

জম্মুর উধমপুরের মতো ঘটনার সাক্ষী থাকল উত্তরাখণ্ডও। পৌরি গাড়ওয়ালের একটি ভোটের লাইনে সকালে দেখা গেল আরও এক নবদম্পতিকে। সদ্য বিয়ের পরেই ভোটকেন্দ্রের মতো উত্তরাখণ্ডের এক পরিবারের তিন প্রজন্ম একসঙ্গে ভোট দিলেন এদিন। দিদিমা, মা ও দুই নাতনি সকালেই বেরিয়ে পড়েন দেরাদুনের নিজেদের বুথের উদ্দেশে। দিদিমা প্রভা শর্মা, তাঁর মেয়ে প্রীতি কৌশিক এবং শমিতা এবং সাক্ষী নামে দুই নাতনিকে নিয়ে ভোট দিতে যান।


```