১ এপ্রিল ২০২৬ থেকে বদলে গেল PAN কার্ড তৈরির নিয়ম! এখন আর শুধু আধার থাকলেই হবে না, লাগবে জন্মতারিখের প্রমাণসহ অতিরিক্ত ডকুমেন্ট।

প্যান কার্ড
শেষ আপডেট: 3 April 2026 13:18
দ্য ওয়াল ব্যুরো: ১ এপ্রিল ২০২৬ থেকে প্যান (PAN) কার্ড তৈরির নিয়মে বড়সড় বদল এনেছে আয়কর দফতর (Income Tax Department)। এখন থেকে নতুন প্যান কার্ডের আবেদন (New PAN Rules) করতে হলে আধার কার্ডের পাশাপাশি অতিরিক্ত কিছু নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হল পরিচয় যাচাইকরণ প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা।
আগে শুধুমাত্র আধার কার্ড থাকলেই প্যান কার্ডের আবেদন করা যেত, কিন্তু ১ এপ্রিল থেকে সেই নিয়ম আর কার্যকর নেই। এখন থেকে আধার কার্ডের সাথে জন্ম তারিখের প্রমাণ হিসেবে অতিরিক্ত নথি জমা দিতে হবে। এছাড়া পুরনো আবেদনপত্রের বদলে এখন নতুন ফর্ম চালু করা হয়েছে।
নতুন ফর্ম:
প্রয়োজনীয় নথিপত্র:
নতুন প্যান কার্ডের আবেদনের জন্য নিচের যেকোনও একটি নথি জরুরি:
নতুন নিয়ম অনুযায়ী, আধার কার্ডে আপনার নাম যেভাবে লেখা আছে, প্যান কার্ডেও ঠিক সেই নামই থাকবে। কোনও ধরনের অমিল বা নামের বানানে পরিবর্তন গ্রহণ করা হবে না।
কীভাবে আবেদন করবেন? (ধাপে ধাপে দেখুন)
১. প্রথমে Protean (পুরনো NSDL) বা UTIITSL-এর অফিসিয়াল পোর্টালে যান।
২. আপনার জন্য প্রযোজ্য ফর্মটি বেছে নিন (ভারতীয়দের জন্য Form 93 এবং বিদেশিদের জন্য Form 95)।
৩. নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং ইমেল আইডির মতো ব্যক্তিগত তথ্য পূরণ করুন।
৪. পরিচয়ের প্রমাণের জন্য আধার নম্বর দিন।
৫. আধার কার্ড এবং জন্ম তারিখের প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করুন।
৬. সবশেষে অনলাইন ফি জমা দিয়ে আবেদনটি সাবমিট করুন এবং 'একনলেজমেন্ট নম্বর'টি যত্ন করে রাখুন।