Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজীব জমানা শেষ, ছাব্বিশের ভোটের আগেই দায়িত্বে নয়া নির্বাচন কমিশনার

গত ২৭ জানুয়ারি পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনারের নাম বাছাইয়ের জন্য তিন সদস্যের কমিটি গড়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার।

রাজীব জমানা শেষ, ছাব্বিশের ভোটের আগেই দায়িত্বে নয়া নির্বাচন কমিশনার

রাজীব কুমার

শেষ আপডেট: 14 February 2025 17:20

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের শেষেই নতুন প্রধান কমিশনার পেতে চলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, নতুন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন যিনি এই বছরের শেষের দিকে বিহার এবং সম্ভবত আগামী বছর বাংলা ও তামিলনাড়ুর পাশাপাশি অসম ও কেরলে নির্বাচন পরিচালনা করবেন। আগামী সোমবার নির্বাচন কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।

কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং লোকসভায় বিরোধী দলনেতা, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

গত ২৭ জানুয়ারি পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনারের নাম বাছাইয়ের জন্য তিন সদস্যের কমিটি গড়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। আগামী ১৮ ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার অবসর নেবেন। তাঁর উত্তরসূরী হিসেবে পাঁচ জন শীর্ষস্তরের আমলার নাম বাছাই করবে সার্চ কমিটি। নির্বাচন নিয়ন্ত্রণকারী নয়া আইন সুপ্রিম কোর্টে আবেদনের শুনানির একদিন আগে এই প্রক্রিয়া শুরু হবে। 

আগামী ১৮ ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনায় রাজীব কুমার অবসর নেবেন। তাঁর উত্তরসূরি হিসাবে পাঁচ জন শীর্ষ স্তরের আমলার নাম বাছাই করবে সার্চ কমিটি। তার পর সেই সুপারিশ যাবে নিয়োগ কমিটির কাছে।

মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের পুরনো বিধি অনুযায়ী বাকি দুই নির্বাচন কমিশনারের মধ্যে ‘সিনিয়র কমিশনার’কে মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করার কথা ছিল। সেই হিসাবে জ্ঞানেশ কুমারের ওই পদে বসার কথা।

গত সপ্তাহের দিল্লি নির্বাচনের মাধ্যমে তিনি নির্বাচন কমিশনের প্রধান হিসেবে মেয়াদ শেষ করেন রাজীব।


```