Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাজেটে বড় মাপের কর ছাড়, জিতলেন মধ্যবিত্তের হৃদয়, মিমের দুনিয়াতেও মনোহারিণী নির্মলা

মুদ্রাস্ফীতি হয়েছে ব্যাপকভাবে। আর এই কারণে ব্যক্তিগত আয়করে ছাড় দেওয়া হোক। সাধারণ বাজেট ঘোষণার আগে দেশের শিল্পমহল ও মধ্যবিত্ত জনতার এমনটাই দাবি ছিল। আজ বাজেট বিবৃতিতে তাঁদের প্রতি সদয় হয়েই ব্যক্তিগত আয়করে বড় ছাড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বাজেটে বড় মাপের কর ছাড়, জিতলেন মধ্যবিত্তের হৃদয়, মিমের দুনিয়াতেও মনোহারিণী নির্মলা

নির্মলা সীতারামন ও মিমের রঙ্গব্যঙ্গ

শেষ আপডেট: 1 February 2025 16:00

দ্য ওয়াল ব্যুরো: মুদ্রাস্ফীতি হয়েছে ব্যাপকভাবে। আর এই কারণে ব্যক্তিগত আয়করে ছাড় দেওয়া হোক। সাধারণ বাজেট ঘোষণার আগে দেশের শিল্পমহল ও মধ্যবিত্ত জনতার এমনটাই দাবি ছিল। আজ বাজেট বিবৃতিতে তাঁদের প্রতি সদয় হয়েই ব্যক্তিগত আয়করে বড় ছাড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানালেন, এবার থেকে ব্যক্তিগত আয়করে ১২ লক্ষ টাকা পর্যন্ত কোনও করই দিতে হবে না। চাকরিজীবীদের জন্য সেই সুরাহা আরও বৃহত্তর। তাঁরা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাবদ আরও ৭৫ হাজার টাকা ছাড় পাবেন। অর্থাৎ, ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর দিতে হবে না।

আর এই ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়েছে মিমের রঙ্গব্যঙ্গ। যার এক পক্ষে রয়েছে মধ্যবিত্ত শ্রেণি। অন্যদিকে উচ্চবিত্তরা। প্রথম দল বাজেটের সুবিধাভোগী। দ্বিতীয়পক্ষ বঞ্চিত। ক্রিকেটের পিচ থেকে ফুটবল মাঠ। হলিউড থেকে বলিউড। নানান ফিল্মের অনুষঙ্গ, ময়দানের ঘটনা, ক্রিকেটার ও ফুটবলারদের চরিত্র টেনে বানানো হয়েছে মিম, ব্যঙ্গকৌতুক। কোনওটা স্থির ছবি। কোনওটা ভিডিও ক্লিপিং। বাজেটের আয়কর সংক্রান্ত এই ইস্যুটিকের কাজে লাগিয়ে তৈরি হচ্ছে একের পর এক মিম।

যেমন একটি মিমে দেখা যাচ্ছে, টি-২০ বিশ্বকাপ জেতার পর স্টেডিয়ামের ধার ছুঁয়ে হেঁটে চলেছে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট দল। আর গানের তালে নাচতে শুরু করেছেন বিরাট, রোহিত, হার্দিকেরা। এই ছোট্ট ক্লিপিংয়ের উপরে লেখা হয়েছে: ‘মধ্যবিত্তেরা এখন’।

অন্য একটি মিমে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মুখ সুপার-ইম্পোজ করে বসানো হয়েছে ধোনির ছবিতে। ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ যে শটে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন ধোনি, সেই প্রসঙ্গকে বাজেটে আয়কর কমানোর ইস্যুর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আর ছবির মধ্যে লেখা: ‘শেষ ৬ বল… আয়করে ১২ লক্ষ টাকা পর্যন্ত কোনও করই দিতে হবে না।‘

অন্য একটি মিমে ‘লগান’, ‘কৌন বানেগা ক্রোড়পতি’, ‘দঙ্গলে’র মতো ছবির বিভিন্ন উচ্ছ্বসিত মুহূর্ত জুড়ে দেওয়া হয়েছে। তার উপরে অবধারিতভাবে লেখা: ‘মধ্যবিত্তেরা এখন…’

এ ছাড়াও ‘পারসুইট অফ হ্যাপিনেস’, ‘ওয়েলকাম’, ‘গ্যাংস অফ ওয়াসিপুরে’র মতো ছায়াছবির একাধিক প্রসঙ্গকে একইভাবে কাজে লাগিয়েছেন ‘মিমার’কুল।

দেখে নিন তেমনই কিছু মজার মিম:


```