Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেরেল্যাকে এত চিনি! ভারতে নেসলের বেবিফুডে সুগার লেভেল বিপজ্জনক

ভারতে যে সেরেল্যাক বিক্রি হচ্ছে তার প্রতিটা পাউচে ৩ গ্রামের বেশি চিনি রয়েছে।

সেরেল্যাকে এত চিনি! ভারতে নেসলের বেবিফুডে সুগার লেভেল বিপজ্জনক

প্রতি পাউচে তিন গ্রামের বেশি চিনি!

শেষ আপডেট: 18 April 2024 10:14

দ্য ওয়াল ব্যুরো: বেবিফুড বা বাচ্চাদের জন্য তৈরি হেলথ ড্রিঙ্কসে চিনির মাত্রা কত হবে তার একটা সুনির্দিষ্ট মাপকাঠি থাকে। সেই মাপকাঠি পেরিয়ে যাচ্ছে বেশিরভাগ নামীদামি ব্র্যান্ডই। কিছুদিন আগেই ঠিক এই কারণেই বর্নভিটাকে হেলথ ড্রিঙ্কস ক্যাটেগরি থেকে সরানোর নির্দেশ দিয়েছিল কেন্দ্র, কারণ দেখা গেছে বর্নভিটাতে চিনির মাত্রা নাকি বিপজ্জনক। এবার নেসলের বেবিফুড প্রোডাক্টেও তেমনই দেখা গেল। সুইস সংস্থা পাবলিক আই তাদের রিপোর্টে জানিয়েছে, বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় বেবিফুড প্রোডাক্ট সেরেল্যাকে সুগার লেভেল এতটাই বেশি যা নির্ধারিত মাত্রাকে ছাড়িয়ে গেছে। আশ্চর্যের ব্যাপার হল ভারতে যে সেরেল্যাক বিক্রি হচ্ছে তার প্রতিটা পাউচে ৩ গ্রামের বেশি চিনি রয়েছে।

পাবলিক আই-এর রিপোর্ট বলছে,  সেরেল্যাকের নমুনা বেলজিয়ামের একটি পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। সেখানেই টেস্ট করে ধরা পড়ে নেসলের সিরিয়াল জাতীয় ফুড প্রোডাক্ট, বেবি ফুড সেরেল্যাকে সুগার লেভেল সাঙ্ঘাতিক। এক বছর বা তার বেশি বয়সি শিশুদের জন্য ফলো-আপ মিল্ক ফর্মুলা ব্র্যান্ড নিডো এবং ছয় মাস থেকে দুই বছর বয়সিদের জন্য সেরেল্যাকে প্রচুর পরিমাণে চিনি ও মধু যোগ করা আছে। ছোট থেকেই এত চিনি খেলে বাচ্চাদের ওবেসিটি ও অন্যান্য ক্রনিক রোগ বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

মজার ব্যাপার হচ্ছে, জার্মানি, ব্রিটেন, আমেরিকায় যে বেবিফুড বিক্রি করে নেসলে তাদের ছিটেফোঁটাও চিনি নেই। কিন্তু ভারত, নেপাল, পাকিস্তান-সহ এশিয়ার দেশগুলোতে এবং আফ্রিকার দেশগুলোতে যে সেরেল্যাক বিক্রি হয় তাতে ভর্তি ভর্তি চিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকায় বলা হয়েছে, তিন বছরের কম বয়সি শিশুদের জন্য কোনও খাবারে কৃত্রিমভাবে শর্করা বা মিষ্টিজাতীয় উপাদান যুক্ত করার অনুমতি দেওয়া উচিত নয়। কিন্তু সেই নির্দেশিকা মানেনি নেসলে।

চিকিৎসকরা বলছেন, দু’বছরের কম বয়সি শিশুদের খাদ্য তালিকায় কোনও রকম চিনি বা চিনি জাতীয় খাবার রাখা একেবারই উচিত নয়। এই বয়সে বেশি চিনি খেলে পরবর্তী কালে উচ্চ রক্তচাপ, স্থূলতা এবং টাইপ-টু ডায়াবিটিস হওয়ার আশঙ্কা থাকে। এই বয়সি শিশুদের শর্করা যুক্ত খাবার খাওয়ালে তা তাদের বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে। জন্মের পর প্রথম চব্বিশ মাসে শিশুদের সঠিক বৃদ্ধির জন্য প্রচুর পুষ্টি ও ক্যালোরি প্রয়োজন হয়। এই সময় থেকে যদি চিনি জাতীয় খাবার খেতে অভ্যস্ত হয়ে ওঠে বাচ্চা, তাহলে পরবর্তী সময়ে জাঙ্ক ফুড বা বেশি চিনি জাতীয় খাবারেই আসক্তি বাড়বে।

বিজ্ঞানীরা বলছেন, মস্তিষ্ক বা ব্রেনে দু’রকমের প্রভাব ফেলছে চিনি বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার। প্রথমত, মস্তিষ্কে এক বিশেষ রকমের প্রোটিনের কার্যকারিতা বন্ধ করে দিচ্ছে। এই প্রোটিন ব্রেনে ইনফ্ল্যামেশন বা প্রদাহ রুখতে সাহায্য করে, পাশাপাশি স্মৃতিনাশের ঝুঁকি কমায়। এই প্রোটিনের কার্যকারিতায় প্রভাব ফেলে চিনি উল্টে ডিমেনশিয়ার ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। নানারকম নিউরোলজিক্যাল ডিজিজ বা স্নায়বিক রোগের সম্ভাবনা বাড়ছে। যে সব শিশুর প্রাথমিক বছরগুলিতে উচ্চ চিনিযুক্ত খাবার খাওয়ানো হয়, তাদের অল্প বয়সে স্থূলতা, কার্ডিওভাসকুলার রোগ এবং দাঁতের ক্ষয় হওয়ার আশঙ্কা বেশি থাকে।


```