Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিটে প্রশ্নফাঁসের ঘটনায় বড় পদক্ষেপ! ২৬ জন ডাক্তারি পড়ুয়াকে বরখাস্ত করল কমিশন

আজ, রবিবার দেশজুড়ে চলছে নিট পরীক্ষা। ঠিক সেসময়েই এমন খবর সামনে আসতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে।

নিটে প্রশ্নফাঁসের ঘটনায় বড় পদক্ষেপ! ২৬ জন ডাক্তারি পড়ুয়াকে বরখাস্ত করল কমিশন

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 4 May 2025 12:22

দ্য ওয়াল ব্যুরো: নিট ২০২৪-এ প্রশ্ন ফাঁসের ঘটনায় বড় পদক্ষেপ ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)-র। ২৬ জন এমবিবিএস পড়ুয়াকে অবিলম্বে বহিষ্কার করার নির্দেশ। পাশাপাশি ওই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন ১৪ জনের ভর্তি বাতিল করল তারা। 

আজ, রবিবার দেশজুড়ে চলছে নিট পরীক্ষা। ঠিক সেসময়েই এমন খবর সামনে আসতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর হাতে আসা প্রমাণ ও তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করেই এনএমসি এই সিদ্ধান্ত নিয়েছে। এখনও ওই প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্ত চলছে।

ন্যাশনাল মেডিক্যাল কমিশন তাদের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে জানিয়েছে, সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের আচরণ শুধুমাত্র পরীক্ষার নিয়ম ভঙ্গ করেনি বরং গোটা ডাক্তারি পড়াশোনার ভাবমূর্তিতে আঘাত এনেছে। সেজন্য ২৬ জন এমবিবিএস পড়ুয়াকে অবিলম্বে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও, এনএমসি জানিয়েছে, পরীক্ষায় জালিয়াতির কারণে এই ২৬ জনের উপর তিন বছরের জন্য নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

সিবিআই-এর তদন্তে উঠে আসা আলাদা একটি তথ্যের ভিত্তিতে আরও ৯ জনকে দু’বছরের জন্য পরীক্ষায় বসা থেকে নিষিদ্ধ করা হয়েছে। 

প্রসঙ্গত, ২০২৪ সালের নিট ইউজি পরীক্ষায় ৭২০-তে ৭২০ নম্বর পাওয়া মোট ৬৭ জন পরীক্ষার্থীকে ঘিরে প্রথমে বিতর্ক শুরু হয়। এমন কঠিন পরীক্ষায় এত বেশি নম্বর পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই প্রশ্ন ফাঁস ও দুর্নীতির অভিযোগে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। তারপরই মাঠে নামে এনটিএ ও সিবিআই। 


```