
সুপ্রিম কোর্ট
শেষ আপডেট: 8 July 2024 11:22
দ্য ওয়াল ব্যুরো: ৫০ দিনের গরমের ছুটি শেষে সোমবার থেকে কাজের স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে সুপ্রিম কোর্ট। চলতি সপ্তাহে বেশ কিছু মামলার রায় ঘোষণা করার কথা শীর্ষ কোর্টের। তারমধ্যে সোমবারই সর্বোচ্চ আদালত জানাতে পারে নিট-পিজি নতুন করে নেওয়া হবে কিনা।
ডাক্তারির সব ধরনের কোর্সে ভর্তির এই প্রবেশিকা পরীক্ষায় টাকার বিমিময়ে প্রশ্ন বিক্রি, আসল প্রার্থীর অন্যের পরীক্ষা দিয়ে দেওয়া সহ একাধিক অভিযোগ সামনে এসেছে।
এইসব অভিযোগের তদন্ত করছে সিবিআই। অন্যদিকে, সুপ্রিম কোর্টে ৩৮টি মামলা হয়েছে। তারমধ্যে, ২৬টিতে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি পেশ করা হয়েছে। অন্যদিকে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি গত শুক্রবার শীর্ষ কোর্টকে জানিয়েছে, তারা নতুন করে পরীক্ষা নেওয়ার পক্ষে নয়। তাতে প্রকৃত পরীক্ষার্থীদের সমস্যা হবে। তাছাড়া অভিযোগ সরাসরি প্রমাণিত হয়নি।
গুজরাতের কিছু পরীক্ষার্থীও পরীক্ষা বাতিল না করার আর্জি জানিয়েছেন। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নিট মামলা শুনবে।