Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কোটায় ফের আত্মঘাতী নিট পড়ুয়া, ১৭ দিনে তিনজন

কোটায় ফের আত্মঘাতী নিট পড়ুয়া, ১৭ দিনে তিনজন

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 17 January 2025 19:25

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের কোটায় ফের আত্মহত্যা। এবার আত্মঘাতী হলেন ১৮ বছর বয়সি এক পড়ুয়া। ওড়িশা থেকে নিটের প্রস্তুতি নিতে কোটায় এসেছিলেন তিনি। দেহ শুক্রবার পিজি রুম থেকে উদ্ধার করা হয়। 

ন্যাশনাল এলিজিবিটি কাম এনট্রান্স টেস্ট, নিট। তার প্রস্তুতি নিতে প্রতি বছর হাজার হাজার পড়ুয়া রাজস্থানের কোটায় পৌঁছন। প্রতিবছরই একাধিক আত্মহত্যার খবর কোটা থেকে উঠে আসে। শেষ ১৭ দিনে এই নিয়ে তিন নম্বর পড়ুয়া আত্মঘাতী হলেন। 

শুক্রবার এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছন পুলিশ। পিজি কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়। তাঁরা ঝুলন্ত অবস্থায় ওই পড়ুয়াকে দেখতে পান। ওড়িশায় তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঠিক কী কারণে এই আত্মহত্যা সে বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। 

এর আগে ৮ জানুয়ারি, কুড়ি বছর বয়সি এক জেইই পড়ুয়া কোটারই একটি পিজিতে আত্মঘাতী হন। তিনি মধ্যপ্রদেশের গুনার বাসিন্দা ছিলেন বলে জানা যায়। ২০২৩ সালের মে মাস থেকে তিনি কোটায় ছিলেন এবং প্রস্তুতি নিচ্ছিলেন। 

এর ঠিক আগের দিন অর্থাৎ ৭ জানুয়ারিও নিরজ নামের এক পড়ুয়া, ১৯ বছর বয়সী হরিয়ানা যুবক আত্মঘাতী হন। হস্টেলের রুমে তঁর দেহ পাওয়া যায়। যদিও স্থানীয় প্রশাসনের দাবি, গত বেশ কয়েক বছরের তুলনায় ২০২৪-এ এই আত্মহত্যার পরিমাণ অনেকটা কমেছে। ২০২৩-এ ২৯ জন আত্মঘাতী হলেও ২০২৪-এ সেই সংখ্যা ১৯-এ দাঁড়িয়েছে। তাঁরা আশাবাদী, এই সংখ্যা ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব হবে।

এদিকে প্রশাসনের তরফে কোচিং সেন্টারগুলিকে বিভিন্ন গাইডলাইন দেওয়া হয়েছে। সেগুলি মেনে কোচিং সেন্টারগুলি চলছে কিনা তাও মাঝেমধ্যে খতিয়ে দেখা হচ্ছে।


```