Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ধেয় শপথগ্রহণ, তার আগে সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে চা-চক্রে নরেন্দ্র মোদী

সামনের সারিতে দেখা গেছে অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং, নীতীন গড়কড়ি, মনোহর লাল খট্টর, নির্মলা সীতারমন, পীয়ূষ গোয়েল থেকে শুরু করে তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বদের।

সন্ধেয় শপথগ্রহণ, তার আগে সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে চা-চক্রে নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক

শেষ আপডেট: 9 June 2024 14:43

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সন্ধেয় নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করতে চলেছেন। তার আগে রবিবার সকালে তাঁর বাসভবনে সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে চা-চক্রের আয়োজন করেছিলেন মোদী। এই বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্বের সকলেই উপস্থিত ছিলেন। সামনের সারিতে দেখা গেছে অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং, নীতীন গড়কড়ি, মনোহর লাল খট্টর, নির্মলা সীতারমন, পীয়ূষ গোয়েল থেকে শুরু করে তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বদের। 

মোদীর এই চা-চক্রে যারা ডাক পেয়েছেন তারাই মন্ত্রিসভায় সুযোগ পাবেন এমন ধারণা তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতে অনুমান করা হচ্ছে বাংলা থেকে শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার মন্ত্রী হতে চলেছেন। কারণ এই চা-চক্রে তাঁদের দুজনকেই দেখা গেছে। সূত্রের খবর, সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে এই বৈঠকে মোদী বার্তা দিয়েছেন, সকলকে সরকারের কাজে বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে, সব প্রকল্প নির্ধারিত সময়েই শেষ করতে হবে।  

রবিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন মোদী। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে রবিবারও সব মন্ত্রীরা একসঙ্গে শপথ নেবেন এমনটা নাও হতে পারে। বিজেপি সূত্রের খবর, এদিন হয়তো সীমিত সংখ্যক সাংসদ শপথ নেবেন। তার পর মাস খানেক বাদে মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। তখন বাকিদের নেওয়া হবে মন্ত্রিসভায়।

আগে ঠিক ছিল মোদী শপথ নেবেন শনিবার সন্ধ্যায়। কিন্তু সেই শপথগ্রহণ অনুষ্ঠান একদিন পিছিয়ে দেওয়া হয়। বিজেপি সূত্রে খবর ছিল, বিদেশি অতিথিদের কথা ভেবেই সময় ও দিন বদল করা হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে যারা রয়েছেন, তাঁদের মধ্যে সবথেকে চর্চিত নাম মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মইজ্জু। এছাড়াও তালিকায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার যুগনৌথ, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রণিল বিক্রমাশিঙ্ঘে, নেপালের প্রধানমন্ত্রী, পুষ্পা কোমল দাহাল এবং সিশেলের উপরাষ্ট্রপতি আহমেদ আফিফ। 


```