Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাদ গেল মোগল, সুলতানি সাম্রাজ্যের অধ্যায়, জুড়ল কুম্ভমেলা! এনসিইআরটি-র পাঠ্যবইয়ে ফের বদল

নয়া শিক্ষানীতি অনুযায়ী চলতি বছর সপ্তম শ্রেণির জন্য নতুন সমাজবিজ্ঞানের বই প্রকাশ করেছে এনসিইআরটি। আর তাতেই দেখা গেছে এই বদল।

বাদ গেল মোগল, সুলতানি সাম্রাজ্যের অধ্যায়, জুড়ল কুম্ভমেলা! এনসিইআরটি-র পাঠ্যবইয়ে ফের বদল

ফাইল ছবি

শেষ আপডেট: 28 April 2025 08:06

দ্য ওয়াল ব্যুরো: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি-র পাঠ্যবইয়ে (NCERT Textbook) আবার পরিবর্তন। এবার সরিয়ে দেওয়া হল মোগল, সুলতানদের অধ্যায়। বরং যুক্ত করা হয়েছে ২০২৫ সালের কুম্ভমেলা (Kumbh Mela)। শুধু তাই নয়, এর পাশাপাশি পাঠ্যবইয়ে স্থান পেয়েছে মগধ, মৌর্য, শুঙ্গ এবং সাতবাহন সাম্রাজ্যের কথা।

নয়া শিক্ষানীতি অনুযায়ী চলতি বছর সপ্তম শ্রেণির জন্য নতুন সমাজবিজ্ঞানের বই প্রকাশ করেছে এনসিইআরটি। আর তাতেই দেখা গেছে এই বদল। পুরনো বইয়ের মতো নতুন বইয়ে স্থান পায়নি দিল্লির মোগল এবং সুলতানি সাম্রাজ্যের কথা। সেই অধ্যায় সম্পূর্ণ বাতিল করে দিয়ে প্রাচীন ভারতীয় সাম্রাজ্যের ওপর লেখা নতুন অধ্যায় যুক্ত করা হয়েছে। 

এনসিইআরটি-র পাঠ্যবই দেশের বিভিন্ন প্রান্তের কেন্দ্রীয় বোর্ডের স্কুলগুলিতে পড়ানো হয়ে থাকে। তারাই প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বইয়ের সংস্কারের কাজ করে। অতীতে তাদের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কখনও তারা ডারউইনের অধ্যায় বাদ দিয়েছে, আবার কখনও ভারতের সামাজিক বৈষম্যর ইতিহাসের অধ্যায় বাদ দেওয়া হয়েছে। নানা মহল থেকে অভিযোগ করা হয়, আদতে বিজেপি সরকারের দৃষ্টিভঙ্গি তৃণমূল স্তর থেকে পড়ুয়াদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

যদিও এই অভিযোগ যুক্তিহীন বলেই দাবি করে এনসিইআরটি কর্তৃপক্ষ। তাঁদের পাল্টা বক্তব্য, পড়ুয়াদের ওপর অকারণ চাপ হয়ে যায়। এমন কিছু বিষয়ে তাঁদের পড়তে হয় যা হয়তো ততটাও গুরুত্বপূর্ণ নয়। সেই কারণে চাপ কমাতেই এই সব রদবদল করা হয়। বিভিন্ন শ্রেণির ক্ষেত্রেই সেই বদল চলে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তাই যে সমস্ত অভিযোগ তোলা হয় তা ভিত্তিহীন। 


```