Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলের পাঠ্যবইয়ে এবার 'ইন্ডিয়া'-র পরিবর্তে 'ভারত'! এনসিআরটিই-র সুপারিশ ঘিরে বিতর্ক

পাঠ্যবইতে 'ইন্ডিয়া'-নামটি 'ভারত'-এ পরিবর্তন করার সুপারিশ করেছে এনসিইআরটি। ফের বিতর্কের মুখে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)।

 স্কুলের পাঠ্যবইয়ে এবার 'ইন্ডিয়া'-র পরিবর্তে 'ভারত'! এনসিআরটিই-র সুপারিশ ঘিরে বিতর্ক

শেষ আপডেট: 25 October 2023 15:44

দ্য ওয়াল ব্যুরো: ‘নির্বাসন’-এর তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মুঘল যুগ থেকে মৌলানা আবুল কালাম আজাদের ভূমিকা, ধর্মনিরপেক্ষতা, চার্লস ডারউইনের বিবর্তনবাদও। এবার সেই তালিকায় নবতম সংযোজন ‘ইন্ডিয়া’। পাঠ্যবইয়ে 'ইন্ডিয়া'র পরিবর্তে 'ভারত' করার সুপারিশ করা হয়েছে। যা নিয়ে ফের বিতর্কের মুখে এনসিইআরটি।

স্কুলের পাঠ্যক্রম সংশোধনের উদ্দেশ্যে সোশ্যাল সায়েন্সের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। আর সেই কমিটিই পাঠ্যবইতে 'ইন্ডিয়া'-নামটি 'ভারত'-এ পরিবর্তন করার সুপারিশ করেছে। একইসঙ্গে প্রাচীন ইতিহাসের পরিবর্তে পাঠ্যবইতে ক্লাসিক্যাল ইতিহাস (গুপ্তযুগ) রাখার সুপারিশ করা হয়েছে।  বুধবার এমনটাই জানিয়েছে কমিটির চেয়ারপার্সন সিআই আইস্যাক।  

এনসিইআরটি-র পরবর্তী সংস্করণে বইয়ের নাম পরিবর্তন করা হবে। এনসিইআরটি কমিটি সমস্ত স্কুলের পাঠ্যবইতে ইন্ডিয়া-কে 'ভারত' করার সুপারিশ করেছে। যা প্রকাশ্যে আসতেই ফের একদফা বিতর্ক শুরু হয়ে গিয়েছে। কেন এই পরিবর্তন প্রশ্ন করা হলে কমিটির চেয়ারপার্সন জানান, ভারত অনেক পুরনো নাম। ৭০০০ বছরের পুরনো বিষ্ণু পুরাণের মতো প্রাচীন ইতিহাসেও 'ভারত' নামটির উল্লেখ রয়েছে। আর 'ইন্ডিয়া' নামটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠার পরই বেশি ব্যবহৃত হয়েছে। তাই পড়ুয়াদের পাঠ্যবইয়ে 'ভারত' নামটি ব্যবহারের সুপারিশ করছে কমিটি। 

গত মাসে অনুষ্ঠিত হয়েছে ভারতে জি ২০ সম্মেলন। অধিবেশন শুরু হওয়ার পরেই বিভিন্ন সরকারি আমন্ত্রণপত্রে দেশের নাম ‘ইন্ডিয়া’-র পরিবর্তে ‘ভারত’ লেখায় বিতর্ক তৈরি হয়। প্রধানমন্ত্রীর পোডিয়ামে ‘ইন্ডিয়া’র পরিবর্তে লেখা হয় ‘ভারত’। তবে কী দেশের নাম বদলে ফেলতে চাইছে বিজেপি সরকার? এই নিয়ে বিতর্ক শুরু হয়ে যায় বিভিন্ন মহলে। বিষয়টি নিয়ে রাজনৈতিক জলঘোলা হতে শুরু করে, বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ নামকরণ করায়। ফলে কেন্দ্রের শাসক দল রাজনৈতিক উদ্দেশ্যেই ‘ইন্ডিয়া’ নামটিকে হিমঘরে পাঠাতে চাইছে এমন অভিযোগ ওঠে। এই আবহেই এবার স্কুলের পাঠ্য বইতে 'ইন্ডিয়া'র পরিবর্তে 'ভারত' রাখার সুপারিশ করেছে এনসিইআরটি। প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী এনসিইআরটি স্কুলে পাঠ্যবই পর্যালোচনা করছে। যার জন্য সম্প্রতি ১৯ সদস্যের কমিটি গঠন করেছে এনসিইআরটি।


```