Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২ হাজার কোটির মাদকচক্রের পান্ডা তামিল চিত্র প্রযোজক গ্রেফতার

জাফর সাদিক তামিলনাড়ুতে ছবি নির্মাতা বলেই পরিচিত। তাঁর একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিও আছে। রফতানি বাণিজ্য চালিয়ে কোটি কোটি টাকার মালিক সাদিক জাহাজে ভারত থেকে মাদক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পাঠিয়েছেন বলে এনসিবি সূত্র জানিয়েছে।

২ হাজার কোটির মাদকচক্রের পান্ডা তামিল চিত্র প্রযোজক গ্রেফতার

জাফর সাদিক - তামিল চিত্র প্রযোজক

শেষ আপডেট: 9 March 2024 16:02

দ্য ওয়াল ব্যুরো: ২ হাজার কোটি টাকার মাদকচক্র চালানোর অভিযোগে শনিবার তামিলনাড়ুর প্রাক্তন ডিএমকে আধিকারিক এবং তামিল ছবির প্রযোজক জাফর সাদিককে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। অনাবাসী ভারতীয় হলেও তিনি ডিএমকের পদাধিকারী ছিলেন একসময়। এছাড়াও বেশকিছু তামিল ছবি প্রযোজনা করেছেন জাফর সাদিক। ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আন্তর্জাতিক মাদকচক্রের পান্ডা ছিলেন তিনি, অভিযোগ এনসিবি-র।

মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ডিএমকে তাঁকে দল থেকে বহিষ্কার করেছিল। তাঁকে গ্রেফতার করে ২০০০ কোটি টাকার আন্তর্জাতিক মাদকচক্রের কর্মকাণ্ড ফাঁস হল বলে এনসিবির আধিকারিকদের মত। এর সঙ্গে জড়িত অন্যান্য পান্ডা ও বিভিন্ন ধরনের অপরাধ জগতের রহস্য বেরিয়ে আসতে পারে।

এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জ্ঞানেশ্বর সিং সাংবাদিকদের সামনে জাফর সাদিকের অন্ধকার জগতের সঙ্গে যোগাযোগ আরও বিস্তারিত জানাবেন। গত সপ্তাহে সাদিকের তিন শাগরেদকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়। তদন্তে জানা গিয়েছে, তিন বছর ধরে ৪৫ বার আনুমানিক সাড়ে ৩ কেজি মাদক, আন্তর্জাতিক চোরাবাজারে যার মূল্য ২ হাজার কোটি টাকা তা পাচার হয়েছে। 

জাফর সাদিক তামিলনাড়ুতে ছবি নির্মাতা বলেই পরিচিত। তাঁর একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিও আছে। রফতানি বাণিজ্য চালিয়ে কোটি কোটি টাকার মালিক সাদিক জাহাজে ভারত থেকে মাদক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পাঠিয়েছেন বলে এনসিবি সূত্র জানিয়েছে। গ্রেফতারের সম্ভাবনায় দীর্ঘদিন তিনি লুকিয়ে ছিলেন। যে কারণে তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন তার জন্য লুকআউট নোটিস জারি করা হয়েছিল। ডিএমকে-র অনাবাসী সংগঠনের কোঅর্ডিনেটর সাদিককে এরপরেই দল থেকে বহিষ্কার করা হয়।


```