Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আগ্রাসন নয়, কূটনৈতিক উপায়ে লড়তে হবে ভারতের সঙ্গে, প্রধানমন্ত্রীকে পরামর্শ নওয়াজ শরিফের

পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী এবং শাসক দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N)-এর প্রতিষ্ঠাতা নওয়াজ শরিফ। তাঁর ছোট ভাই বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁকেই এমন পরামর্শ দিলেন তিনি।

আগ্রাসন নয়, কূটনৈতিক উপায়ে লড়তে হবে ভারতের সঙ্গে, প্রধানমন্ত্রীকে পরামর্শ নওয়াজ শরিফের

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 28 April 2025 20:09

দ্য ওয়াল ব্যুরো: ভারতের সঙ্গে শান্তি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করুক পাকিস্তান। প্রধানমন্ত্রীকে বার্তা নওয়াজ শরিফের। প্রাক্তন প্রধানমন্ত্রী এক্ষেত্রে সব ধরনের কূটনৈতিক উপায় কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বলেও জানা যাচ্ছে। তিনি কোনওভাবেই আগ্রাসী অবস্থান নেওয়ার পক্ষপাতী নন।

পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী এবং শাসক দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N)-এর প্রতিষ্ঠাতা নওয়াজ শরিফ। তাঁর ছোট ভাই বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁকেই এমন পরামর্শ দিলেন তিনি। সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় লাহোরে দুই ভাইয়ের মধ্যে বৈঠক হয়। সেখানে প্রধানমন্ত্রী শাহবাজ নওয়াজ শরিফকে সরকারের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন, বিশেষ করে জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) বৈঠকের পর।

বৈঠকে ভারতের পক্ষ থেকে পহেলগাম হামলার পর সিন্ধু জলচুক্তি (IWT) স্থগিতের সিদ্ধান্ত নেওয়া এবং তার প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানের করা পদক্ষেপগুলি নিয়ে বিশদ আলোচনা হয়। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, শাহবাজ শরিফ ব্যাখ্যা করেছেন, কীভাবে তাঁর সরকার ভারতের পদক্ষেপের প্রতিক্রিয়ায় পাকিস্তানের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দিয়েছে। তিনি এও জানান, ভারতের যেকোনও আগ্রাসনের মোকাবিলা করতে পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত।

সূত্রের খবর, 'প্রধানমন্ত্রী শাহবাজ তাঁর বড় ভাই ও দলের প্রতিষ্ঠাতাকে জানিয়েছেন, ভারতের একতরফা সিদ্ধান্ত সিন্ধু জলচুক্তি স্থগিত করা। যার ফলে গোটা অঞ্চলে যুদ্ধের আশঙ্কা অনেকটা বৃদ্ধি পেয়েছে।

এই পরিস্থিতিতে ওই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে পরামর্শ দেন, পাকিস্তান যেন কোনও আগ্রাসী অবস্থান না নেয় এবং কূটনৈতিকভাবে উত্তেজনা প্রশমিত করে।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও এনিয়ে মন্তব্য করেছেন। তিনি মনে করেন, পহেলগাম হামলার তদন্তের জন্য একটি আন্তর্জাতিক কমিশন গঠন করা উচিত। এই কমিশনে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ব্রিটেন-সহ বিভিন্ন দেশের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন।


```