Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

স্কাই ডাইভিং করতে গিয়ে জড়িয়ে গেল প্যারাসুট! প্রাণে বাঁচলেন দুই ভারতীয় জওয়ান, দেখুন ভিডিও

ধাক্কা না লাগলেও দুজনের প্যারাসুট একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। এইভাবেই ক্রমশ নীচে নামতে শুরু করেন তাঁরা।

স্কাই ডাইভিং করতে গিয়ে জড়িয়ে গেল প্যারাসুট! প্রাণে বাঁচলেন দুই ভারতীয় জওয়ান, দেখুন ভিডিও

ফাইল চিত্র

শেষ আপডেট: 3 January 2025 17:12

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় নৌসেনার দুই জওয়ান একটি অনুষ্ঠানের জন্য স্কাইডাইভিং-এর প্রস্তুতি নিচ্ছিলেন। চলতি রিহার্সাল। তাতেই ঘটল বড়সড় বিপত্তি। এমন পরিস্থিতি তৈরি হল যে, প্রাণ চলে যেতে পারত দুজনেরই! কিন্তু বরাত জোরে বাঁচলেন তাঁরা। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। 

ইস্টার্ন নাভাল কমান্ডের অনুষ্ঠানের জন্য রিহার্সাল করছিলেন ওই দুই নৌসেনার অফিসার। রাজ্যের বিশাখাপত্তনমে রাম কৃষ্ণ বিচ এলাকায় চলছিল প্রস্তুতি। স্কাইডাইভিং করার সময় আচমকা দুজনের মধ্যে ধাক্কা লাগার উপক্রম হয়। তবে ধাক্কা না লাগলেও দুজনের প্যারাসুট একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। এইভাবেই ক্রমশ নীচে নামতে শুরু করেন তাঁরা।

এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যাতে দেখা যাচ্ছে, প্যারাসুট জড়িয়ে যাওয়ার পর দুই জওয়ানই দ্রুত গতিতে নীচে নামতে শুরু করেন। তারপর রাম কৃষ্ণ বিচ লাগোয়া সমুদ্রেই পড়ে যান তাঁরা। তবে প্যারাসুট জড়িয়ে যাওয়ার কারণে সমুদ্রে ডুবেও মৃত্যু হতে পারত তাঁদের। হয়নি, কারণ তৎক্ষণাৎ তাঁদের বাঁচাতে পৌঁছে গেছিল উদ্ধারকারী নৌকা। দুই অফিসারকেই সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। 

যে অনুষ্ঠানের জন্য এই প্রস্তুতি ছিল সেটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর। আর জানা গেছে, যে দুই জওয়ান দুর্ঘটনার মুখে পড়েছিলেন তাঁরা ভারতীয় নৌসেনার 'মার্কোস' দলের সদস্য। 


```