Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহাধূমধাম পুরীতে, রামমন্দির উদ্বোধনের আগেই 'গ্র্যান্ড ওপেনিং' জগন্নাথ মন্দিরে

ওড়িশা সরকারের ‘শ্রী মন্দির পরিক্রমা প্রকল্প’ আগামীকাল ১৭ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে। এই গ্র্যান্ড ওপেনিংয়েও আসবেন দেশ-বিদেশের ভক্তরা।

মহাধূমধাম পুরীতে, রামমন্দির উদ্বোধনের আগেই 'গ্র্যান্ড ওপেনিং' জগন্নাথ মন্দিরে

শেষ আপডেট: 16 January 2024 22:22

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন নিয়ে মহা সমারোহ চলছে। কিন্তু তার আগেই আরও এক মহোৎসব হতে চলেছে ওড়িশায়। নতুন করে সাজছে পুরীর জগন্নাথ মন্দির। পুরী মানেই বাঙালির আবেগ। অযোধ্যায় যেমন রামমন্দির ঘিরে মহোৎসব হতে চলেছে, ঠিক তেমনই পুরীতে আরও এক মহোৎসবের ঘোষণা করেছে নবীন পট্টনায়ক সরকার। ওড়িশা সরকারের ‘শ্রী মন্দির পরিক্রমা প্রকল্প’ আগামীকাল ১৭ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে। এই গ্র্যান্ড ওপেনিংয়েও আসবেন দেশ-বিদেশের ভক্তরা। পুজোপাট, যজ্ঞ চলবে দিনভর। নিজের হাতে নতুন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

পুরীর বহু প্রতীক্ষিত হেরিটেজ করিডোরের উদ্বোধন হবে আগামীকালই। প্রায় ৪ হাজার কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দিরের চারপাশে ৭৫ মিটার চওড়া করিডোর তৈরি করা হয়েছে। তারই গ্র্যান্ড ওপেনিংয়ের কথা ঘোষণা করেছে সরকার। তার আগেই অবশ্য নানা অনুষ্ঠান শুরু হয়ে গেছে পুরীতে। গজপতি দিব্যসিংহ দেব ১০৮ জন ব্রাহ্মণকে আপ্যায়ণ করেছেন। অঙ্কুরোপন এবং অঙ্কুর পুজো চলছে। যজ্ঞ অধিবাসও হবে। অখণ্ড দ্বীপ জ্বালানো হবে করিডোরে। টানা তিনদিন ধরে যজ্ঞ চলবে।

১৭ জানুয়ারি দুপুর ১টা বেজে ১৫ মিনিট নাগাদ পুরীর হেরিটেজ করিডোরে প্রথম পরিক্রমা করবেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বেলা দেড়টায় শেষ হবে সেই পরিক্রমা। তারপর বেলা ৩টের পর ভক্তদের জন্য খুলে দেওয়া হবে করিডোর। সূর্য পুজো, ধরিত্রী পুজো, গো পুজো, পঞ্চক্রমা, বস্তু পুজো এবং অধিবাস পূর্ণ আহুতি হবে সেখানে।

প্রতি বছর প্রচুর সংখ্যক মানুষ শ্রীক্ষেত্রে জগন্নাথ মন্দির দর্শনের জন্য আসেন। মন্দির কমপ্লেক্সের নিরাপত্তার সমস্যার কারণে ওড়িশা সরকার ‘শ্রী মন্দির পরিক্রমা প্রকল্প’ বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। ভক্তরা যাতে আরও ভাল করে দর্শন ও মন্দির পরিক্রমা করতে পারে সে জন্যই এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। বস্তুত, অযোধ্যার মতো ওড়িশাতেও এই প্রকল্প ঘিরে এতদিন সাজো সাজো রব চলেছে। নবীন পট্টনায়ক সরকারের হাইভোল্টেজ প্রোজেক্টই বলা হচ্ছে এই হেরিটেজ করিডোরকে।

প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে বড় চ্যালেঞ্জ ছিল সরকারের কাছে। ২০২১ সালে প্রকল্পের কাজ শুরু হয়েছিল। তিন বছরের মধ্যে প্রকল্পটি শেষ করার পরে, মন্দিরের চারপাশে ৭৫ মিটার দীর্ঘ প্রদক্ষিণ পথ তৈরি করা হয়েছে। ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন নিয়ে মাতোয়ারা দেশ। আর তার এক সপ্তাহ আগেই পুরীর জগন্নাথ মন্দির সেজে উঠবে নবরূপে। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জগন্নাথ মন্দির পরিক্রমা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ১৭ জানুয়ারি রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছেন। এদিন রাজ্যের সমস্ত সরকারি অফিস এবং স্কুল-কলেজ বন্ধ থাকবে। 


```