Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোন উপায়ে হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধি করা হবে, টাস্ক ফোর্সের কাছে ১৭০০ পরামর্শ জমা পড়ল

২২ অগস্ট শুরু হয়েছিল এই পোর্টাল। ২ মাস পেরিয়ে যাওয়ার পর সেই পোর্টালের মাধ্যমে ১৭০০ টি পরামর্শ পেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

কোন উপায়ে হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধি করা হবে, টাস্ক ফোর্সের কাছে ১৭০০ পরামর্শ জমা পড়ল

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়

শেষ আপডেট: 17 October 2024 13:55

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর হাসপাতালের সামগ্রিক নিরাপত্তা বৃদ্ধি করতে ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করেছিল সুপ্রিম কোর্ট। এর পরপরই নিরাপত্তা বৃদ্ধির পরামর্শ নিতে নিজেদের সঙ্গে একটি পোর্টাল সংযুক্ত করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যার নাম দেওয়া হয়, ‘সাজেশনস টু এনটিএফ’।

২২ অগস্ট শুরু হয়েছিল এই পোর্টাল। ২ মাস পেরিয়ে যাওয়ার পর সেই পোর্টালের মাধ্যমে ১৭০০ টি পরামর্শ পেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যার মধ্যে ১৫০০টিই পাঠিয়েছেন সাধারণ মানুষ। মতামত পাঠানোর তালিকার মধ্যে রয়েছে ৩৭টি বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান। রয়েছে একাধিক হাসপাতালও। 

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের ষষ্ঠ শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায়, জাতীয় টাস্ক ফোর্স যে গঠিত হয়েছিল, তার কাজের বিশেষ কোনও অগ্রগতি হয়নি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সিবিআইয়ের তরফে হাজির সলিসিটর জেনারেলের কাছে জানতে চান, জাতীয় টাস্ক ফোর্সের অবস্থা কী? তাদের কাজের গতিপ্রকৃতি কী? যা কিনা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে ভাবনাচিন্তা করে দিশা দেখাবে।

প্রধান বিচারপতি কেন্দ্রকে নির্দেশ দিয়ে বলেন, তাড়াতাড়ি যেন এনটিএফ তাদের কাজ সম্পূর্ণ করতে পারে। তার জন্য কেন্দ্রকে জরুরি পদক্ষেপের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

মূলত দু’টি বিষয়ে এই টাস্ক ফোর্স কাজ করবে বলে জানিয়েছিল শীর্ষ আদালত। প্রথমত, নারী-পুরুষ নির্বিশেষে চিকিৎসা পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের প্রত্যেকের উপর হিংসা এবং লিঙ্গগত বৈষম্য দূর করা।

এবং  দ্বিতীয়ত, হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন, রেসিডেন্ট ডাক্তারদের নিরাপদ কাজের পরিবেশ তৈরি করার জন্য নির্দিষ্ট নিয়মবিধি তৈরি করা।


```