Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মণিপুর নিয়ে নীরব মোদীর সন্দেশখালি প্রসঙ্গে গর্জন কেন, প্রশ্ন তুলল তৃণমূল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার আরামবাগের সভায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন।

মণিপুর নিয়ে নীরব মোদীর সন্দেশখালি প্রসঙ্গে গর্জন কেন, প্রশ্ন তুলল তৃণমূল

শেষ আপডেট: 1 March 2024 19:44

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার আরামবাগের সভায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন। বলেছেন, লোকসভা ভোটে মা বোনেরা এবার জবাব চাইবেন। বাংলার মা বোনদের সম্মান সম্ভ্রম রক্ষার গ্যারান্টি দিয়েছেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রীর সভা শেষ হতেই তৃণমূল পাল্টাওআক্রমণ শানালো প্রধানমন্ত্রীকে। সরাসরি দলের কোনও নেতানেত্রী এখনও মুখ খোলেননি। তবে বাংলার শাসক দল সন্দেশখালি নিয়ে জবাব দিতে মণিপুরকে হাতিয়ার করেছে।

তৃণমূলের প্রশ্ন, যখন মণিপুরে মেয়েদের বিবস্ত্র করে প্যারেড করে হাঁটানো হয়েছিল তখন প্রধানমন্ত্রী চুপ ছিলেন কেন?
যখন উত্তরপ্রদেশে বাচ্চা মেয়েদের পাশবিকভাবে ধর্ষণ করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল তখন কেন মুখ খোলেননি প্রধানমন্ত্রী, প্রশ্ন তুলেছে তৃণমূল। 

জোড়াফুল শিবির আরও প্রশ্ন তুলেছে, যখন মহিলা কুস্তিগীররা একজন বিজেপি সাংসদের হাতে নিগৃহীত হয়েছিল তখন কেন চুপ ছিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আরও প্রশ্ন, 'আপনার উদ্বেগ কি ঘটনা বেছে বেছে আসে, মোদীজি? দেশের মেয়েরা কি আপনার নিছক রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার?'


```