Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী

রবিবার সকাল থেকেই সাজো সাজো রব ছিল দিল্লিজুড়ে।

তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 9 June 2024 22:22

দ্য ওয়াল ব্যুরো: তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। এই শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই সাজো সাজো রব ছিল দিল্লিজুড়ে। এদিন সন্ধেয় নির্ধারিত সময়েই শুরু হয় শপথগ্রহণ অনুষ্ঠান। জহরলাল নেহরু ছাড়া ভারতের আর কোনও প্রধানমন্ত্রীর টানা তিন বার শপথ নেওয়ার কৃতিত্ব নেই। 

এতদিন পর্যন্ত রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠান হত। এবারই প্রথম 'কর্তব্য পথ'-এ হল এই শপথগ্রহণ অনুষ্ঠান। এদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে শপথ নিতে ওঠার সময়ই দর্শকাসন থেকে ওঠে ‘মোদী মোদী’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। মোদীর পর একে একে মন্ত্রী পদে শপথ নিয়েছেন অনেকে।

  • ঘড়ির কাঁটায় রাত ৯ টা ৫৫ মিনিট। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ হল শপথগ্রহণ অনুষ্ঠান। 
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন অসমের বিজেপি সাংসদ পবিত্র মারঘেরিতা।
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন কেরলের বিজেপি নেতা জর্জ কুরিয়ান। 
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন পুণের বিজেপি সাংসদ মুরলীধর মহল।
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন গুজরাতের ভাবনগরের বিজেপি সাংসদ নিমুবেন জয়ন্তিভাই বামভানিয়া।
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন পূর্ব দিল্লির বিজেপি সাংসদ হর্ষ মলহোত্র। 
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন অন্ধপ্রদেশের বিজেপি নেতা ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা। 
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিহারের মুজফ্‌ফরপুর কেন্দ্রের বিজেপি সাংসদ রাজভূষণ চৌধুরি। 
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন ছত্তীসগঢ়ের বিলাসপুর কেন্দ্রের বিজেপি সাংসদ তোখান সাহু। 
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ সাবিত্রী ঠাকুর। 
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বালুরঘাটের দু’বারের বিজেপি সাংসদ, পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। 
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন মহারাষ্ট্রের রাভের কেন্দ্রের তিন বারের সাংসদ, প্রবীণ এনসিপি নেতা একনাথ খাড়সের পুত্রবধূ রক্ষা খাড়সে।
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ দুর্গাদাস উইকে। 
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন পঞ্জাবের রভনীত সিংহ বিট্টু। 
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ  নিলেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ সঞ্জয় শেঠ। 
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিহারের বিজেপি সাংসদ সতীশচন্দ্র দুবে।
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন রাজস্থানের অজমেঢ় কেন্দ্রের বিজেপি সাংসদ  ভগীরথ চৌধুরী।
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ কমলেশ পাসোয়ান। 
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন তেলঙ্গানার বিজেপি সাংসদ বন্দি সঞ্জয় কুমার।
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন উত্তরাখণ্ডের বিজেপি নেতা অজয় টামটা।
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন তামিলনাড়ুর এল মুরুগান। আগেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন।
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন কেরলের ত্রিশূর কেন্দ্রের বিজেপি সাংসদ সুরেশ গোপী। 
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বনগাঁর দু’বারের বিজেপি সাংসদ, প্রাক্তন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি নেতা বিএল বর্মা।
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি সাংসদ কীর্তিবর্ধন সিং। 
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন কর্নাটকের বিজেপি নেত্রী শোভা করন্দলজে। 
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ এসপি সিং বঘেল। 
  • শপথ নিলেন অন্ধ্রপ্রদেশের টিডিপি-র সাংসদ চন্দ্রশেখর পেম্মাসানি। 
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন কর্নাটকের প্রাক্তন মন্ত্রী, বিজেপি সাংসদ ভি সোমান্না।

  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন আপনা দল (সোনেলাল)-এর উত্তরপ্রদেশের সাংসদ অনুপ্রিয়া পটেল। 

  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি সাংসদ নিত্যানন্দ রাই। অতীতে স্বরাষ্ট্র প্রতিমর দায়িত্ব পালন করেছেন তিনি।
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন জেডিইউ-র রাজ্যসভার সাংসদ রামনাথ ঠাকুর। তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কপূর্রী ঠাকুরের পুত্র।
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন মহারাষ্ট্রের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (অঠওয়ালে)-র নেতা রামদাস অঠওয়ালে। তিনি সামাজিক ন্যায় মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। 
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন কিসান পাল। তিনি বিদ্যুৎ এবং ভারী শিল্প মন্ত্রকের মন্ত্রী ছিলেন।
  • শপথ নিলেন প্রাক্তন পর্যটন এবং জাহাজমন্ত্রী শ্রীপদ নায়েক। 
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী, বিজেপি নেতা জিতিন প্রসাদ। 
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন আরএলডি-র নেতা জয়ন্ত চৌধরি। তিনি উত্তরপ্রদেশের সাংসদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধরি চরণ সিংয়ের পৌত্র।
  • প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিলেন মহারাষ্ট্রের শিবসেনা (একনাথ শিন্ডে)-র সাংসদ প্রতাপরাও জাদভ। 
  • শপথ নিলেন রাজস্থানের বিজেপি নেতা অর্জুনরাম মেঘাওয়াল। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রিসভায় আইন ও ন্যায়বিচার মন্ত্রী ছিলেন।
  • শপথ নিলেন জম্মু ও কাশ্মীরের উধমপুর কেন্দ্রের বিজেপি সাংসদ জিতেন্দ্র সিং। 
  • মন্ত্রী হিসাবে শপথ নিলেন হরিয়ানার বিজেপি নেতা রাও ইন্দ্রজিৎ সিং। 
  • শপথ নিলেন মহারাষ্ট্রের বিজেপি সাংসদ সিআর পাটিল। 
  • শপথ নিলেন বিহারের লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-র সাংসদ চিরাগ পাসোয়ান। 
  • মন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি সাংসদ জি কিসান রেড্ডি। তেলঙ্গানার সেকেন্দরাবাদ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি।
  • মন্ত্রী হিসাবে শপথ নিলেন গুজরাতের পোরবন্দর কেন্দ্রের বিজেপি সাংসদ মনসুখ মান্ডবীয়। 
  • শপথ নিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ হরদীপ সিং পুরী। 
  • শপথ নিলেন অরুণাচল পশ্চিম কেন্দ্রের বিজেপি সাংসদ কিরেন রিজিজু। তিনি বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন।
  • মন্ত্রী হিসাবে শপথ নিলেন ঝাড়খণ্ডের কোডারমা কেন্দ্রের বিজেপি সাংসদ অন্নপূর্ণা দেবী।  
  • মন্ত্রী হিসাবে শপথ নিলেন রাজস্থানের জোধপুরের বিজেপি সাংসদ গজেন্দ্র সিং শেখাওয়াত। 
  • মন্ত্রী হিসাবে শপথ নিলেন রাজস্থানের অলওয়াড় কেন্দ্রের বিজেপি সাংসদ ভূপেন্দ্র যাদব। 
  • মন্ত্রী হিসাবে শপথ নিলেন মধ্যপ্রদেশের গুনা কেন্দ্রের বিজেপি সাংসদ জ্যোতিরাদিত্য শিন্ডে।  তিনি বিদায়ী মন্ত্রিসভায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী ছিলেন।
  • মন্ত্রী হিসাবে শপথ নিলেন বিদায়ী রেলমন্ত্রী তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অশ্বিনী বৈষ্ণব। 
  • মন্ত্রী হিসাবে শপথ নিলেন বিহারের বেগুসরাই কেন্দ্রের বিজেপি সাংসদ গিরিরাজ সিং। বিদায়ী মন্ত্রিসভায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন গিরিরাজ। 
  • শপথ নিলেন ওড়িশার বিজেপি সাংসদ জুয়েল ওরাওঁ। সুন্দরগড় কেন্দ্র থেকে জয়ী হয়েছেন জুয়েল।
  • মন্ত্রী হিসাবে শপথ নিলেন কর্নাটকের বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশী। ধারওয়াড় কেন্দ্র থেকে জয়ী হয়েছেন প্রহ্লাদ।
  • এনডিএ-র শরিক দল চন্দ্রবাবু নায়ডুর টিডিপির নেতা কে রামমোহন নায়ডু শপথ নিলেন। 
  • শপথ গ্রহণ করলেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ বীরেন্দ্র কুমার। 
  • অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মন্ত্রী হিসাবে শপথ নিলেন। 
  • শপথ নিলেন বিহারের মুঙ্গের আসন থেকে জয়ী  এনডিএ-র শরিক দল জেডিইউ-র রাজীবরঞ্জন সিং ওরফে লাল্লন।
  • কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন হিন্দুস্তান আওয়াম মোর্চা (হাম)-র নেতা জিতেনরাম মাঝি। তিনি বিহারের মুখ্যমন্ত্রীও ছিলেন একসময়। 

  • কেন্দ্রের মন্ত্রী হিসেবে শপথ নিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল। 

  • শপথ গ্রহণ করলেন ধর্মেন্দ্র প্রধান। বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী ছিলেন ধর্মেন্দ্র।

  • কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিলেন পীযূষ গোয়েল। বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভায় ক্রেতাসুরক্ষা, খাদ্য এবং সরবরাহ দফতরের মন্ত্রী ছিলেন তিনি।

  • মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন এইচ ডি কুমারস্বামী। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।

  • শপথ নিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহার লাল খট্টর। কার্নাল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। 

  • শপথ নিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

  • শপথ নিলেন বিদায়ী মন্ত্রিসভার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 

  • শপথ নিলেন বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভায় সড়ক পরিবহণ মন্ত্রী তথা মহারাষ্ট্রের নাগপুরের বিজেপি সাংসদ নীতীন গড়কড়ি।

  • শপথ নিলেন বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

  • শপথ নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 

  • শপথ নিলেন গুজরাতের গান্ধীনগরের বিজেপি সাংসদ অমিত শাহ। গত মন্ত্রিসভায় তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

  • শপথ নিলেন লখনউয়ের সাংসদ রাজনাথ সিংহ। গত মন্ত্রিসভায় প্রতিরক্ষা দফতর সামলেছেন তিনি।


```