Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

PM Kisan Yojana: মোদী মাখানা-মালা গলায় বিহার ভোটের বাদ্যি বাজিয়ে কৃষকদের টাকা দিলেন

PM Kisan Yojana 19th Installment: মোদী বোতাম টিপে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৯-তম যোজনার টাকা দেন।

PM Kisan Yojana: মোদী মাখানা-মালা গলায় বিহার ভোটের বাদ্যি বাজিয়ে কৃষকদের টাকা দিলেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ফাইল ছবি।

শেষ আপডেট: 24 February 2025 17:08

দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিহারের ভাগলপুরে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে পাশে নিয়ে কৃষকদের ১৯-তম কিস্তির টাকা (PM Kisan Yojana 19th Installment) দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী তাঁর বিশেষ বিমানে পূর্ণিয়া পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে ৯০ কিমি দূরের ভাগলপুর যান। সেখানে মুখ্যমন্ত্রী তথা এনডিএ শরিক দলনেতা জেডিইউয়ের নীতীশ কুমার তাঁকে স্বাগত জানান। মূল মঞ্চ থেকে হেলিপ্যাডটি ছিল কয়েকশো মিটার দূরে। খোলা গাড়িতে দাঁড়িয়ে মোদী ও নীতীশ কার্যত রোড শোয়ের ধাঁচে অনুষ্ঠান মঞ্চে আসেন। সেখানে প্রধানমন্ত্রীকে মাখানা দিয়ে তৈরি বিশাল মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

মঞ্চে এসে মোদী বোতাম টিপে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৯-তম যোজনার টাকা দেন। এছাড়াও বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। মোদীর এদিনের বিহার সফর ছিল কার্যত রাজ্য বিধানসভা ভোটের আগে এনডিএ-র শক্তি প্রদর্শন ও মহড়া। প্রায় দুদশক ধরে এনডিএ পাটলিপুত্রের সিংহাসনে রয়েছে। এবারের ভোটে জিতলে নীতীশ কুমার পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। ২০০৫ সাল থেকে বিজেপির হাত ধরে এই রাজ্য ক্ষমতায় রয়েছেন নীতীশ। এর মধ্যে অবশ্য বার দুয়েক আরজেডি-র সঙ্গে ভোলবদলু হয়েও মুখ্যমন্ত্রী পদে থেকে গিয়েছেন।

বিহার হল দেশে মাখানা উৎপাদনে শীর্ষে। সম্প্রতি বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিহারে মাখানা বোর্ড স্থাপনের প্রস্তাব এনে ভোটের বাজি এগিয়ে রাখেন বলে বিরোধীদের মত। এদিকে, মোদীর আগমনের বিরোধিতায় নির্দল এমপি রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব সীমাঞ্চল-কোশী এলাকাকে উপেক্ষার প্রতিবাদে এদিন পূর্ণিয়া লোকসভা কেন্দ্র এলাকায় বনধের ডাক দিয়েছিলেন।

গত লোকসভা নির্বাচনে রাজ্যের ৪০টি আসনের মধ্যে ৩০টিতে জিতেছিল এনডিএ। কিন্তু, এ বছরের শেষে হতে চলা বিধানসভা ভোটে ২০ বছরের সরকার বিরোধী হাওয়াকে বাগে আনতে এখন থেকেই প্রচারের পালে হাওয়া লাগালেন মোদী। বিহারে আসার আগে মোদী ছিলেন মধ্যপ্রদেশে। সেখানে ছত্তরপুরে বাগেশ্বর ধাম মেডিক্যাল অ্যান্ড সায়েন্স রিসার্চ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।


```