Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

দেশে সিংহদের সংখ্যা বাড়ছে, তাদের রক্ষা করতে হবে: মোদী

এদিন মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, 'এই রাজকীয় পশুকে সংরক্ষণ করার জন্য যাঁরা কাজ করছেন, তাঁদের আমি সাধুবাদ জানাই। দেশে সিংহ বসবাসের বড় অরণ্য হল গুজরাতের গির। গত কয়েক বছর ধরে তাদের সংখ্যা বেশ বাড়ছে। এটা ভাল খবর।'

দেশে সিংহদের সংখ্যা বাড়ছে, তাদের রক্ষা করতে হবে: মোদী

আন্তর্জাতিক সিংহ দিবসে মোদীর বার্তা।

শেষ আপডেট: 10 August 2024 13:32

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক সিংহ দিবস উপলক্ষে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, তাৎপর্যপূর্ণভাবে দেশে সিংহের সংখ্যা বাড়ছে, তাই নিয়ে তিনি খুশি। আরও জানালেন, এদেশে সিংহ সংরক্ষণের কাজ নিয়েও তিনি বেশ খুশি।

এদিন মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, 'এই রাজকীয় পশুকে সংরক্ষণ করার জন্য যাঁরা কাজ করছেন, তাঁদের আমি সাধুবাদ জানাই। দেশে সিংহ বসবাসের বড় অরণ্য হল গুজরাতের গির। গত কয়েক বছর ধরে তাদের সংখ্যা বেশ বাড়ছে। এটা ভাল খবর।'

প্রসঙ্গত, এই সংখ্যা বাড়া নিয়েও গিরে সমস্যা দেখা দিয়েছে অনেক দিন আগেই। এমনিতেই খাবারের সমস্যা, জঙ্গল কমে আসা তো রয়েইছে। তার উপরে, সমস্যা হল, গুজরাতের গির অভয়ারণ্যে প্রায় ৩০০টি সিংহ থাকতে পারে। কিন্তু সেখানে বর্তমান সিংহের সংখ্যা দ্বিগুণেরও অনেক বেশি। সংখ্যা বাড়ায় করিডর দিয়ে নতুন এলাকায় চলে যাচ্ছে সিংহরা। আর সেই সময়ই সিংহের মৃত্যু ঘটছে। 

গত বছরে গির অরণ্যে সিংহদের অস্তিত্ব বিপন্ন, এই অভিযোগে এক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল শীর্ষ আদালতে। অভিযোগ করা হয়, গির অরণ্যে সিংহদের থাকার মতো উপযুক্ত পরিবেশ আর নেই। সিংহের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে, সেই অনুপাতে থাকার জায়গা নেই। এমনকী, কোনও বড় ধরনের মড়ক হলে পুরো প্রজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ভয়ও রয়েছে।

এই পরিস্থিতিতে শীঘ্রই নতুন ঘর পেতে চলেছে পশুরাজরা। ২০২৫ সালের শেষেই খুলে যাচ্ছে সেই ঘর। গুজরাতের গির থেকে কিছুটা দূরে গড়ে উঠছে সিংহদের আস্তানা। অনুমোদন দিয়েছে মোদী সরকার। প্রকল্প রূপায়ণের দায়িত্ব পেয়েছে লায়ন কনজারভেশন সোসাইটি ও গুজরাত বন দফতরের উপর।

এমনই আবহে আন্তর্জাতিক সিংহ দিবসে শুভেচ্ছা জানালেন মোদী, দেশের সিংহের সংখ্যা বাড়া নিয়ে খুশিও প্রকাশ করলেন। 


```