
মনমোহন সিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 26 December 2024 23:42
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার দিল্লির এইমস-এ প্রবল শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রথমে এমারজেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল বর্ষীয়ান এই রাজনীতিককে। পরে তাঁকে আইসিইউয়ে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। রাত ১০টা নাগাদ খবর আসে, মনমোহন (Manmohan Singh Died) প্রয়াত হয়েছেন।
'বহুখ্যাত দেশনায়কের' প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'মনমোহনজি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন প্রায়ই ওঁর সঙ্গে আমার কথা হত। আমি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকার পরিচালনার বিভিন্ন বিষয়ে কথা হত। ওঁর কথায় সব সময়ই পাণ্ডিত্য প্রকাশ পেত। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার, বন্ধু এবং কাছের আত্মীয়দের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।'
India mourns the loss of one of its most distinguished leaders, Dr. Manmohan Singh Ji. Rising from humble origins, he rose to become a respected economist. He served in various government positions as well, including as Finance Minister, leaving a strong imprint on our economic… pic.twitter.com/clW00Yv6oP
— Narendra Modi (@narendramodi) December 26, 2024
ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন ড. মনমোহন সিং। তিনি দেশের অর্থনৈতিক সংস্কারের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক অর্থনীতিতে একটি দৃঢ় অবস্থান অর্জন করেছিল এবং দেশের অর্থনৈতিক খাতে যুগান্তকারী সংস্কার বাস্তবায়ন হয়েছিল।
প্রাক্তন প্রধানমন্ত্রীর কৃতিত্বের কথা মনে করিয়ে দিয়ে মোদী আরও লেখেন, 'ওঁর মৃত্যুতে গোটা ভারত শোকস্তব্ধ। দেশের শ্রদ্ধেয় অর্থনীতিবিদ হয়ে উঠেছিলেন তিনি। সামলেছেন অর্থমন্ত্রী-সহ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ। সংসদেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বরাবর প্রধানমন্ত্রী হিসাবে দেশের মানুষের জীবনধারাকে উন্নত করতে যথাসাধ্য চেষ্টা করেছিলেন তিনি।'