Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

সংবিধান মাথায় ছুঁইয়ে সংসদে মোদী, নেতা নির্বাচিত হলেন এনডিএ বৈঠকে

নরেন্দ্র মোদী শুক্রবার সংসদ ভবনের সেন্ট্রাল হলে পৌঁছেই প্রথমে সংবিধানকে তুলে নিয়ে মাথায় ঠেকালেন।

সংবিধান মাথায় ছুঁইয়ে সংসদে মোদী, নেতা নির্বাচিত হলেন এনডিএ বৈঠকে

সংবিধান মাথায় ছুঁইয়ে সংসদে মোদী

শেষ আপডেট: 7 June 2024 17:29

দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদী মানেই নাটকীয়তা। 

সদ্য সমাপ্ত লোকসভা ভোটের প্রচারে বার বার এই অভিযোগই উঠেছিল, দেশের সংবিধানকে শিকেয় তুলে দিয়েছেন মোদী ও তাঁর সরকার। গণতান্ত্রিক দেশে স্বৈরাচারী শাসন কায়েম করেছেন তিনি। 

তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথের আগে এহেন নরেন্দ্র মোদী শুক্রবার সংসদ ভবনের সেন্ট্রাল হলে পৌঁছেই প্রথমে সংবিধানকে তুলে নিয়ে মাথায় ঠেকালেন। ওমনি এ দিনের জন্য একটা ফ্রেম তৈরি হয়ে গেল। 

নতুন মন্ত্রিসভার শপথের আগে এদিন এনডিএ-র বৈঠক ছিল একটা প্রথা সম্পন্ন করা। নরেন্দ্র মোদীকে এনডিএ তথা জাতীয় গণতান্ত্রিক জোটের নেতা নির্বাচিত করার জন্য এদিন প্রস্তাব করেন বিজেপির প্রবীণ নেতা রাজনাথ সিং। তাতে সমর্থন জানান অমিত শাহ, নিতিন গডকড়ীর মতো বিজেপি নেতারা। সেই সঙ্গে সেই প্রস্তাবে সায় দেন চন্দ্রবাবু নায়ডু, নীতীশ কুমার, কুমার স্বামী সহ শরিক দলের নেতারা।

সংসদের সেন্ট্রাল হলে এদিনের অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে বেশ খোশ মেজাজেই দেখা যায়। তবে সেই দৃশ্য রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণও বটে। এ ধরণের অনুষ্ঠানে গত দশ বছর ধরে সমস্ত আলো শুষে নিতেন মোদী নিজে। এদিনের ফ্রেমে দেখা যায়, মোদী একা নন, তাঁর পাশেই রয়েছেন চন্দ্রবাবু নায়ডু ও নীতীশ কুমার। অনেকটা আলো কেড়েছেন তাঁরাও। বোঝা যাচ্ছে, আপাতত এই দুই শরিক দলকে হাসিখুশি রাখার উপরই নির্ভর করছে সরকার কতটা মসৃণ ভাবে চলবে।

মোদীর নেতৃত্বে আস্থা জানিয়ে এনডিএ-র বৈঠকে চন্দ্রবাবু নায়ডু বলেন, ভারত এখন অন্যতম শক্তিধর রাষ্ট্র। তাঁর বিশ্বাস নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত খুব শিগগির বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে। মোদীর বিকশিত ভারতের স্বপ্নের প্রসঙ্গও উত্থাপন করেন চন্দ্রবাবু। 

অন্যদিকে নীতীশ কুমার ওই বৈঠকে হাসতে হাসতে বলেন, এটা ঠিক যে এবারের ভোটে এদিক-ওদিকের বেশ কিছু আসনে আপনারা হেরে গেছেন। তবে পরের ফের সব জিতে যাবেন। ওদিকে আর কেউ থাকবেই না।


```