Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরোধীদের একাংশ সংসদের কাজ পণ্ড করে... দেশের জনগণ সব হিসেব রাখছে: শীত অধিবেশনে মোদী

অধিবেশনের প্রথম দিনে প্রথম বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, ‘আশা করি, এই অধিবেশন সফল হবে। বিশ্বের ভারতের গরিমা আরও বাড়াবে। নতুন বিচারকে স্বাগত জানাবে।’

বিরোধীদের একাংশ সংসদের কাজ পণ্ড করে... দেশের জনগণ সব হিসেব রাখছে: শীত অধিবেশনে মোদী

সংসদের শীত অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শেষ আপডেট: 25 November 2024 11:16

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে শুরু হল সংসদের লোকসভার অধিবেশন। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভার ফল শাসক ও বিরোধী দু’পক্ষকেই স্বস্তি দিয়েছে। এই অবস্থায় সংসদে দুই শিবিরই নিজেদের ইস্যু নিয়ে সরব হতে চলেছে। পাশাপাশি বিরোধীরা গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি এবং মণিপুর পরিস্থিতি নিয়েও আলোচনা চায়।

ফলে, সব মিলিয়ে একাধিক ইস্যুতে সংসদ তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনই পরিস্থিতিতে অধিবেশনের প্রথম দিনে প্রথম বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, ‘আশা করি, এই অধিবেশন সফল হবে। বিশ্বের ভারতের গরিমা আরও বাড়াবে। নতুন বিচারকে স্বাগত জানাবে।

তিনি এদিন ভাষণের শুরুকেই বলেন, ‘অনেক আশা নিয়ে বিশ্ব ভারতের দিকে তাকিয়ে। ভারতের প্রতি গোটা পৃথিবীর যে সম্মান বেড়েছে, গুরুত্ব বেড়েছে, তা আরও বাড়ানোর চেষ্টা জারি রাখতে হবে। বিশ্বের কাছেও এই বার্তা দিতে হবে, যে জনগণের ভাবনাকে গুরুত্ব দেয় ভারতের সংসদ।

প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরে আরও কয়েকটি রাজ্যে নির্বাচন হয়েছে। রাজ্যগুলি সমর্থন জানিয়েছে আমাদের। আমরাও জনতা-জনাদর্নের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য পরিশ্রম করি। আমি বিরোধীদের বলছি, সংযত থাকতে। তাঁদেরও একাংশ চান সংসদে কাজ হোক। কিন্তু কয়েকজন কারও কথা শোনে না। আশা করি, সকল দলের নতুন সাংসদদের সুযোগ দেওয়া হবে।

নিজের এই কথার ব্যাখ্যা করে, কংগ্রেসের উদ্দেশে সরাসরি তোপ দেগে এদিন মোদী আরও বলেন, ‘নতুন সাংসদদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সংসদে তাদের বলার সুযোগ দেওয়া হয় না। গণতন্ত্রের কাজই হল আগামী প্রজন্মকে তৈরি করা। কিন্তু জনগণ যাদের পরিত্যাগ করেছে, তারা সংসদে আলোচনা হতে দেয় না, গণতন্ত্রকেও সম্মান করে, জনগণদের উপরেও তাদের দায়িত্ব নেই। তাই তো জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করছে।

তাঁর অভিযোগ, 'দুর্ভাগ্যজনকভাবে এই প্রত্যাখ্যাত কিছু মানুষ, হইহট্টগোল করে সংসদ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এদের উদ্দেশ্য সংসদের গতিবিধি আটকানো। দেশের জনগণ সবকিছুর হিসেব রাখছে। যখন সময় আসে, তখন শাস্তিও দেয়।'

সবশেষে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সংসদ ও সাংসদ—সকলেই চায় সুষ্ঠু আলোচনা। চায়, সকলে আলোচনায় অংশ নিক। বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে ২০২৫-কে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে দেশ। সে সময়ে এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সংবিধানেরও ৭৫ বছর পূর্ণ হয়েছে, যা গণতন্ত্রের উজ্জ্বল দিন।


```