Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ড্রাইভার হতে কামড়াকামড়ি করছে বিরোধীরা, গাড়ি চালাবে কী করে? মহারাষ্ট্রের সভায় কটাক্ষ মোদীর

শুক্রবার মহারাষ্ট্রে বিধানসভা ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করলেন, 'আমরা ক্ষমতার লোভে রাজনীতিতে আসিনি।

ড্রাইভার হতে কামড়াকামড়ি করছে বিরোধীরা, গাড়ি চালাবে কী করে? মহারাষ্ট্রের সভায় কটাক্ষ মোদীর

নরেন্দ্র মোদী - ফাইল চিত্র

শেষ আপডেট: 8 November 2024 15:14

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার মহারাষ্ট্রে বিধানসভা ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করলেন, 'আমরা ক্ষমতার লোভে রাজনীতিতে আসিনি। এসেছি মানুষের স্বার্থে কাজ করতে।' একই সভায় মোদী বিরোধীদের ক্ষমতালোভী বলে তীব্র আক্রমণ করেন। বলেন, বিরোধীরা রাজনীতি করে পদের লোভে। 

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন এবার সব দলের জন্যই নতুন অভিজ্ঞতা। ২০১৯-এর ভোটে বিজেপি ও শিবসেনার জোট সবচেয়ে বেশি আসন পেয়ে ক্ষমতায় এলেও মুখ্যমন্ত্রিত্ব নিয়ে দুই দলের বোঝাপড়া ভেস্তে যায়। কংগ্রেস ও এনসিপির সমর্থনে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হলেও সরকার টেকাতে পারেননি। শিবসেনা ভেঙে বেরিয়ে গিয়ে বিজেপির সমর্থনে সরকার চালাচ্ছেন একনাথ শিন্ডে। এবার লড়াই তাই দুই জোটের। একদিকে বিজেপি এবং শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি। আর একদিকে লড়াইয়ে আছে কংগ্রেস, উদ্ধবের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপি।

এই জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী হতে চেয়ে উদ্ধব ঠাকরের তৎপরতা বাকি দলগুলির আপত্তিতে ভেস্তে গিয়েছে। কংগ্রেস ও শরদ পাওয়ারের এনসিপি উদ্ধবকে মুখ্যমন্ত্রী মুখ হিসাবে মানতে চায়নি। বলেছে ভোটের পর প্রাপ্ত আসনের ভিত্তিতে ঠিক হবে কে হবেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রী শুক্রবারের সভায় নাম না করে বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিবাদ প্রসঙ্গে বলেন, গাড়ির ড্রাইভার হওয়া নিয়ে বিরোধীদের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। এরা কী করে গাড়ি (পড়ুন রাজ্য) চালাবেন? এরা শুধুৃ পদ চেনে। আমরা মানুষের স্বার্থে কাজ করি।

লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিজেপির ফল বিরোধীদের তুলনায় খারাপ হলেও প্রধানমন্ত্রী বলেন, এই রাজ্য আমাকে কখনও ফেরায়নি। যখনই সমর্থন চেয়েছি, মানুষ  উজার করে দিয়েছেন। আশাকরি এবারও তাই হবে। গত পাঁচ বছরে কেন্দ্র মহারাষ্ট্রকে কী কী সুযোগ সুবিধা দিয়েছে মোদী তার খতিয়ান পেশ করেন সভায়।


```