
যোগী আদিত্যনাথ।
শেষ আপডেট: 14 June 2024 20:00
দ্য ওয়াল ব্যুরো: বকরি ইদে রাস্তায় বসে নমাজ পড়া যাবে না বলে ফতোয়া জারি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে কুরবানি বা পশুবলির ক্ষেত্রেও নয়া নির্দেশ দিয়েছেন যোগী। যা নিয়ে শোরগোল তৈরি হয়েছে জনমানসে, বিশেষত উত্তরপ্রদেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম এ ব্যাপারে টুইটে এই খবর সামনে এনেছে। কী ফতোয়া জারি করেছেন যোগী?
BIG BREAKING NEWS ???? CM Yogi Adityanath issues orders ahead of Bakrid. He orders ???????? --
— Times Algebra (@TimesAlgebraIND) June 14, 2024
Namaz will not be offered on streets
Animals won't be sacrificed at undesignated places
Strong Action will be taken if someone was found sla*ghtering animals forbidden for sacr*ficial… pic.twitter.com/erS5wIxoRE
উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, বকরি ইদে কোনও কর্মব্যস্ত রাস্তা আটকে নমাজ পড়া যাবে না। এমনকী যেখানে সেখানে কোরবানি করা যাবে না। আগে থেকে ঠিক করে রাখা নির্দিষ্ট জায়গাতেই কোরবানি দেওয়া যাবে এবং কোরবানির পর সেই জায়গা পরিষ্কার করতে হবে।
প্রশাসনকে এ ব্যাপারে তীক্ষ্ণ নজরদারির নির্দেশ দিয়ে যোগী এও বলেছেন, কেউ নিয়ম ভাঙলে সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নিতে হবে।
কথায় বলে, দিল্লির রাস্তা লখনউ হয়ে গিয়েছে অর্থাৎ উত্তরপ্রদেশ যার দিল্লির তখত তার। একদা বিজেপির দুর্গ হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে এবারের লোকসভা ভোটের ফলাফলে চমকে গিয়েছেন অনেকেই। কারণ, এবারে এরাজ্য থেকে বেশি সংখ্যক আসন পাওয়া তো দূরস্ত বিজেপিকে টপকে গিয়েছে সমাজবাদী পার্টি। অখিলেশ যাদবের দল জয়ী হয়েছে ৩৭টি আসনে, বিজেপি পেয়েছে ৩৩টি আসন।
উত্তরপ্রদেশে বিজেপির খারাপ ফলের জন্য অনেকেই যোগীর উগ্র হিন্দুত্ববাদের সমালোচনা করেছিলেন। অনেকের মতে, রাজ্যে খারাপ ফলের পর নিজের কঠোর অবস্থান থেকে কিছুটা হলেও পিছু হঠবেন যোগী। তবে বকরি ইদ নিয়ে উত্তরপ্রদেশ সরকারের কড়া নির্দেশ সামনে আসতেই পর্যবেক্ষকরা বলছেন, যোগী রয়েছেন যোগীতেই।