Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'স্পষ্ট জানিয়ে দিচ্ছি...', বিজেপিতে যোগদান নিয়ে জনসভায় সাফ কথা কমলনাথের ছেলের

কমল নাথের বিজেপিতে যোগাদানের জল্পনায় জল ঢাললেন তাঁর ছেলে নকুল নাথ।

'স্পষ্ট জানিয়ে দিচ্ছি...', বিজেপিতে যোগদান নিয়ে জনসভায় সাফ কথা কমলনাথের ছেলের

শেষ আপডেট: 1 March 2024 17:03

দ্য ওয়াল ব্যুরো: বিজেপিতে যোগ দেবেন কমল নাথ? বেশ কয়েকদিন আগে রাজধানীর রাজনীতিতে তৈরি হয়েছিল এমনই জল্পনা। তবে বর্ষীয়ান কংগ্রস নেতার বিজেপিতে যোগাদানের জল্পনায় জল ঢাললেন তাঁর ছেলে নকুল নাথ।

নকুলের  দাবি, বিজেপি গুজব ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। তিনি এবং তাঁর বাবা কমলনাথ কংগ্রেসেই থাকছেন,  বিজেপিতে যাচ্ছেন না।

নির্বাচনের আগে দলবদল নিয়ে কোনও কথা যেন আর না ওঠে, সেই জন্য স্পষ্ট ভাষায় নিজেদের অবস্থান জানিয়ে দিলেন নকুল নাথ।  এক জনসভায় কংগ্রেস সাংসদ বলেন, "আগামী লোকসভা নির্বাচনে নিজেদের হারের ভয়ে আমাদের বিজেপিতে যাওয়ার গুজব রটানো হচ্ছে। আমি স্পষ্ট করে দিতে চাই যে কমল নাথ বিজেপিতে যাচ্ছেন না বা নকুল নাথও বিজেপিতে যোগ দিচ্ছেন না"।

এর আগে মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি কমল নাথও তাঁর বিজেপি যোগের জল্পনা উড়িয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, গুজব ছড়িয়েছে যে কমল নাথ বিজেপিতে যাচ্ছেন। মিডিয়ার কীভাবে অপব্যবহার করতে হয় তা এই গুজব দেখলেই বোঝা যায়। নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি কংগ্রেস করবেন। তাঁর বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করা হচ্ছে বলেও তোপ দাগেন কমলনাথ।

কয়েকদিন  ধরে শোনা যাচ্ছিল, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্যসভার সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন্ত্রীয় নেতৃত্ব তাতে রাজি হয়নি। আর তাতেই নাকি কংগ্রসের উপর ক্ষুব্ধ কমলনাথ! এরপরই ছেলে নকুলনাথ সহ তাঁর কংগ্রেস ছাড়ার জল্পনা শুরু হয়ে যায়। নকুলনাথ সহ বেশ কয়েকজন অনুগামীকে নিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে  যোগ দেবেন কমলনাথ। যার জন্য ১৮ ফেব্রুয়ারি তিনি দিল্লি গিয়েছিলেন বলেও জল্পনা শুরু হয়েছিল। রাজনৈতিক টালবাহানার শেষে দিল্লি থেকে ফিরে যান মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার আগে ইঙ্গিতবাহীভাবে দিল্লির বাসভবনের ছাদ থেকে সরিয়ে নেন জয় শ্রীরাম লেখা পতাকা। এবার কমলনাথের বিজেপি যোগের জল্পনা ওড়ালেন তাঁর ছেলে।


```