Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফাহিম খানের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা পুলিশের, নাগপুরে উস্কানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগ

দিন কয়েক আগে, ঔরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিকে কেন্দ্র করে নাগপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ শুরু করে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তেমনই এক বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তি চরম আকার নেয় নাগপুরে।

ফাহিম খানের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা পুলিশের, নাগপুরে উস্কানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগ

ফাহিম খান।

শেষ আপডেট: 21 March 2025 07:57

দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক হিংসার ঘটনায় নাগপুরের স্থানীয় নেতা ও সংখ্যালঘু ডেমোক্রেটিক পার্টির শহরপ্রধান ফাহিম খানকে গ্রেফতার করেছে পুলিশ। উসকানিমূলক ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় আরও পাঁচজন অভিযুক্তও হয়েছে।

দিন কয়েক আগে, ঔরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিকে কেন্দ্র করে নাগপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ শুরু করে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তেমনই এক বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তি চরম আকার নেয় নাগপুরে।

পুলিশের অভিযোগ, ফাহিম খান এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে হিংসা উস্কে দেন। ভিডিওগুলোতে পুলিশের বিরুদ্ধে হামলার ডাক এবং উস্কানিমূলক স্লোগানও শোনা গেছে।

এই ভিডিও মারফতই গুজব ছড়ায়, ওই বিক্ষোভে একটি ধর্মগ্রন্থ জ্বালিয়ে দেওয়া হয়। সেই গুজব মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার নেয়। ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। দু’টি জেসিবি-তে আগুন ধরিয়ে দেওয়া হয়, এছাড়াও একাধিক গাড়ি পোড়ানো হয়। এমনকি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে, তাদের লক্ষ্য করেও পাথর ছোড়া হয়।

পরিস্থিতি সামাল দিতে এলাকাজুড়ে কার্ফু জারি হয়। ৫০ জনকে আটক করা হয়। ঘটনার তিন দিন পর, বুধবার এই হিংসার মূল চক্রী ফাহিম খানকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। এবার আনা হল দেশদ্রোহিতার চার্জ।

নাগপুর পুলিশের ডেপুটি কমিশনার লোহিত মাতানি জানান, এই ঘটনায় মোট চারটি এফআইআর দায়ের হয়েছে। এর মধ্যে একটি মামলায় ফাহিম খান ও পাঁচজনের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৫০টির বেশি উস্কানিমূলক পোস্ট মুছে ফেলা হয়েছে এবং আরও কনটেন্ট পর্যালোচনা চলছে। ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম ও ইউটিউবের ২৩০টি প্রোফাইলের তথ্য চাওয়া হয়েছে এবং সেগুলো ব্লক করার প্রক্রিয়া চলছে।

পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন যে, দায়ের করা কোনও এফআইআরে ‘ছাভা’ সিনেমার নাম উল্লেখ নেই। পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


```