Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বেঙ্গালুরুর পিজিতে তরুণী হত্যার রহস্য ফাঁস! মৃত্যু নিশ্চিত করতে ফিরে এসেছিল খুনি

বেঙ্গালুরুর পিজিতে তরুণীকে নৃশংসভাবে খুনের ঘটনায় আততায়ীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম, অভিষেক। শুক্রবার রাতেই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ প্রকাশ করেছিল পুলিশ। শনিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

বেঙ্গালুরুর পিজিতে তরুণী হত্যার রহস্য ফাঁস! মৃত্যু নিশ্চিত করতে ফিরে এসেছিল খুনি

শেষ আপডেট: 27 July 2024 18:52

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর পিজিতে তরুণীকে নৃশংসভাবে খুনের ঘটনায় আততায়ীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম, অভিষেক। শুক্রবার রাতেই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ প্রকাশ করেছিল পুলিশ। শনিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিষেকের প্রেমিকার পাশে দাঁড়ানোর জন্যই ২৪ বছরের তরুণী কৃতী কুমারীকে  নৃশংস হত্যার শিকার হতে হল। ধৃতকে জেরা করে এ ব্যাপারে আরও বিস্তারিত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর কোরমঙ্গলাতে।পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সেদিন পিজিতে পৌঁছে ওই তরুণীকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছিল অভিষেক। তবে তখনও তার পরিচয় জানা যায়নি।

পুলিশের প্রকাশিত সিসিটিভিতে দেখা যাচ্ছে, পিজির দরজায় কড়া নাড়ছে এক যুবক। দরজা খোলার পর কৃতী কুমারী নামে ওই তরুণীকে আক্রমণ করে অভিযুক্ত। পিছমোরা করে করিডর ধরে প্রীতিকে বারান্দার এক কোণে টেনে এনে তাঁর ঘাড়ে নৃশংসভাবে ছুরির কোপ মারা হয়। ছুরি দিয়ে আঘাত করা হয় বুকেও। এমনকী মারা গেছে ভেবে কিছুটা চলে যাওয়ার পর ফের ফিরে আসে আততায়ী। তখনও তরুণীর দেহে প্রাণ ছিল। মৃত্যু নিশ্চিত করতে ফের গলায় ছুরির কোপ বসাতে দেখা যায়।

ওই সিসিটিভি ফুটেজ এর সূত্র ধরেই অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এক সময় অভিষেক অন্য একটি পিজিতে নিজের বান্ধবীর সঙ্গে থাকত। প্রায় তাদের মধ্যে ঝামেলাও হত। অভিষেকের প্রেমিকা কৃতীরও বান্ধবী। সেই সূত্রে কৃতীও মাঝে মাঝে তাদের ঝামেলায় জড়িয়ে যেত এবং পরিস্থিতি আরও খারাপ হয়। এমনকী অভিষেকের বান্ধবীকে কৃতী নিজের পিজি হোস্টেলে শিফট করতে সাহায্য করেছিল বলেও পুলিশকে জানায় অভিযুক্ত। এরপর মোবাইলে যোগাযোগও বন্ধ করে দেয় অভিষেকের বান্ধবী। তারই জেরে রাগের বশে সে কৃতীকে হত্যা করে বলে পুলিশের দাবি। ঘটনার জেরে পিজির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন মহলে।


```