Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃন্দাবনের বাঁকেবিহারী মন্দিরে দেওয়াল বেয়ে নামা চরণামৃত পানে হুড়োহুড়ি, আসলে কী সেটা?

প্রশ্ন হচ্ছে, কী এমন মহাভারত অশুদ্ধ হয়েছে মন্দিরে!

বৃন্দাবনের বাঁকেবিহারী মন্দিরে দেওয়াল বেয়ে নামা চরণামৃত পানে হুড়োহুড়ি, আসলে কী সেটা?

বৃন্দাবনের বাঁকেবিহারী মন্দিরের দেওয়াল থেকে চরণামৃত সংগ্রহ করতে ভিড়।

শেষ আপডেট: 4 November 2024 12:18

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর! ধর্মবিশ্বাস যখন আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে, তখন ...অন্ধ সেজন মারে আর শুধু মরে। তখন স্বাস্থ্যচিন্তাকে ঠেলে ফেলে ভগবানের শ্রীচরণামৃত ভেবে কী খাচ্ছে ভেবেও দেখে না। যেমনটা ঘটেছে বৃন্দাবনের বিখ্যাত বাঁকেবিহারী মন্দিরে। মন্দিরের ভিতরের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখে সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপক চর্চা চলছে। প্রশ্ন হচ্ছে, কী এমন মহাভারত অশুদ্ধ হয়েছে মন্দিরে!

বাঁকেবিহারীর গর্ভগৃহ লাগোয়া একটি দেওয়ালে হাতির মূর্তির গা বেয়ে নেমে আসা চরণামৃত পান করার জন্য ভক্তরা আকুল হয়ে পড়েছেন। তাতেও বা এত চর্চা কীসের? জেনে নেওয়া যাক কেন এই ভিডিও নিয়ে এখন তোলপাড় চলছে ভক্ত, বিজ্ঞানী, পরিবেশবিদ ও সাধারণ মানুষের মধ্যে।

বাঁকেবিহারী মন্দিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ভক্তরা দেওয়ালের গা বেয়ে নেমে আসা জলের ধারাকে চরণামৃতকে ভক্তিভরে পান করছেন। কেউ কেউ কাগজের গ্লাসে তা সংগ্রহ করছেন, কেউ আঁজলা করে তার মুখে দিচ্ছেন। তার জন্য হাতির মূর্তি খোদিত দেওয়ালের কাছে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি চলছে।

হাতি-সদৃশ পাইপ বেয়ে নেমে আসা জল যাকে ভক্তরা চরণামৃত ভেবে পান করছেন এবং বাড়ির লোকের জন্য নিয়ে যাচ্ছেন, তা আসলে এসি থেকে নির্গত জল। যিনি এই ভিডিওটি তুলছেন, তাঁকে ভক্তদের উদ্দেশে বলতেও শোনা যাচ্ছে যে, তাঁরা যাকে চরণামৃত ভাবছেন তা আসলে এসি থেকে পড়া জল। তা সত্ত্বেও এই চরণামৃত সংগ্রহের জন্য দীর্ঘ লাইন পড়ছে। কেউ মুখে দিচ্ছেন, কেউ মাথায় দিচ্ছেন। এই ভিডিও ইতিমধ্যেই প্রায় ৪০ লক্ষ ভিউ পেয়ে গিয়েছে।

এই ভিডিও দেখে এক্স-এ কেউ লিখেছেন, অবৈজ্ঞানিক চিন্তাই কুসংস্কার, কল্পনা, ঘৃণা ও বিভাজনকে আশকারা দেয়। গণতন্ত্রের পক্ষে এই মানসিকতা অত্যন্ত বিপজ্জনক। আরেক নেট নাগরিক লিখেছেন, কেউ এক মুহূর্ত ব্যয় করে একটিবার ভেবে দেখুন কী চলছে ধর্মের নামে! লিভার বিশেষজ্ঞ এক ডাক্তার লিখেছেন, কুলিং এবং এয়ার কন্ডিশনিং সিস্টেমের জল অত্যন্ত দূষিত। যা থেকে বিভিন্ন ধরনের পেটের অসুখ হতে পারে। যার কয়েকটি খুবই প্রাণঘাতী আকারও নিতে পারে।

উল্লেখ্য, ২০১২ সালে মুম্বইয়ের একটি গির্জাতেও এরকম একটি ঘটনা ঘটেছিল। সেবার জিশু খ্রিস্টের পায়ের তলা থেকে বিন্দু বিন্দু জল চুঁইয়ে পড়তে দেখে ধর্মান্ধ মানুষ তাই সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু তদন্তে দেখা যায়, গির্জার একটি নর্দমা বন্ধ হয়ে তা থেকে জল গড়িয়ে পড়ছিল।


```