Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে মোদীকে ফোন ট্রাম্পের! কথোপকথন ফলপ্রসূ, বলল হোয়াইট হাউজ

দু'জনের এই ফোনালাপ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মনে করা হচ্ছে এতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং ভারত-মার্কিন সহযোগিতার পথ আরও সুদৃঢ় হবে।

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে মোদীকে ফোন ট্রাম্পের! কথোপকথন ফলপ্রসূ, বলল হোয়াইট হাউজ

নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প

শেষ আপডেট: 28 January 2025 08:11

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার কুর্সিতে বসার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবার ফোনে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। তাঁদের দু'জনের এই ফোনালাপ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মনে করা হচ্ছে এতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং ভারত-মার্কিন সহযোগিতার পথ আরও সুদৃঢ় হবে।

সোমবার হোয়াইট হাউস বিবৃতি দিয়ে জানিয়েছে, দুই রাষ্ট্রনেতার মধ্যে মোদীর আমেরিকা সফরের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। গত ২০ জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ট্রাম্প। শপথ নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন নরেন্দ্র মোদী।

সোমবার দু'জনের মধ্যে প্রথমবার ফোনে কথা হয়। শপথ নেওয়ার পর বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। আর সোমবার ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেন ট্রাম্প।

ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, "প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমার প্রিয় বন্ধুর  সঙ্গে কথা বলে আনন্দিত। তাঁর ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন জানাই। পারস্পরিক উন্নয়ন এবং বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জনগণের কল্যাণে এবং বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একযোগে কাজ করব আমরা।"

ট্রাম্প ও মোদীর ফোনালাপ সম্পর্কে হোয়াইট হাউসের তরফে বিবৃতিতে বলা হয়েছে, "মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনালাপ ফলপ্রসূ হয়েছে। দুই রাষ্ট্রনেতা পারস্পরিক সহযোগিতা গভীর ও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট আমেরিকায় তৈরি নিরাপত্তা সরঞ্জাম ক্রয় বৃদ্ধির জন্য দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক চালিয়ে নিয়ে যাওয়ার জন্যও গুরুত্ব দিয়েছেন।"

শুধু তাই নয়, ট্রাম্প-মোদীর মধ্যে নাকি ইন্দো-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের নিরাপত্তা-সহ বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে। সম্ভবত ফেব্রুয়ারিতেই মার্কিন সফরে যেতে পারেন মোদী।


```