Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দিনে ৩ শিফটে কাজ করতে হবে! ৭০ ঘণ্টা কাজ বিতর্কের পর ফের 'নিদান' নারায়ণ মূর্তির

মূর্তি আরও জানিয়েছেন, গুরুত্ব অনুসারে সরকারকে অত্যন্ত দ্রুত কাজের পরিকাঠামো তৈরি করতে হবে। এছাড়া শহরের উন্নতিকল্পে আরও বেশি করে ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তোলার বিষয়টিতেও জোর দিয়েছেন তিনি।

দিনে ৩ শিফটে কাজ করতে হবে! ৭০ ঘণ্টা কাজ বিতর্কের পর ফের 'নিদান' নারায়ণ মূর্তির

শেষ আপডেট: 30 November 2023 19:32

দ্য ওয়াল ব্যুরো: এক শিফটে কাজ করলে লাভ হবে না। উন্নতি করতে চাইলে দিনে ৩টি শিফটে কাজ করাতে হবে। এমনটাই দাবি ইনফোসিস এর প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মূর্তির। 

বুধবার বেঙ্গালুরু টেক সামিটে জিরোধার সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাতের সঙ্গে একটি কথোপকথনের সময় এমন মন্তব্য করেছেন মূর্তি। প্রযুক্তিনগরী বেঙ্গালুরুর উন্নতির জন্য আগামী ৫-১০ বছরে কী কী পদক্ষেপ করা যেতে পারে সে ব্যাপারে কথা বলছিলেন নারায়ণ মূর্তি। তখনই এ কথা জানান তিনি। মূর্তি আরও জানিয়েছেন, গুরুত্ব অনুসারে সরকারকে অত্যন্ত দ্রুত কাজের পরিকাঠামো তৈরি করতে হবে। এছাড়া শহরের উন্নতিকল্পে আরও বেশি করে ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তোলার বিষয়টিতেও জোর দিয়েছেন তিনি।

প্রযুক্তি ক্ষেত্রে বেঙ্গালুরু ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। দেশ বিদেশের বিভিন্ন বহুজাতিক সংস্থার অফিস রয়েছে এখানে। ভারতের নানা প্রান্ত থেকে প্রযুক্তিবিদরা কাজের সূত্রে এখানে থাকেন। কিন্তু স্থানীয় কর্মসংস্থানের সীমাবদ্ধতার কারণে অনেক সময় উন্নতির পথে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এই শহরকে। সেসবের মোকাবিলায় আরও বেশি সংখ্যক ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তোলার উপর জোর দিয়েছেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা।

সরকারের কাছে বেঙ্গালুরু মেট্রোর মতো প্রকল্পগুলির কাজ ত্বরান্বিত করার জন্যও অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়াও মূর্তির দাবি, "যাঁরা পরিকাঠামো শিল্পের সঙ্গে জড়িত তাঁদের অবশ্যই তিন শিফটে কাজ করতে হবে। সকাল ১১টায় এসে ৫টায় বেরিয়ে গেলে চলবে না, যেটা আমি ইলেক্ট্রনিক সিটি রোডে দেখেছি। আমি সম্পূর্ণ ভুলও হতে পারি।"

মূর্তি আরও জানিয়েছেন, তিনি বিদেশি মানুষজনকে দেখেছেন দুটি শিফটে কাজ করতে। "অন্যান্য দেশ, যাদের উচ্চাশা আছে, সেখানে সাধারণত কর্মীরা দু’ শিফট কাজ করে। বিদেশে যখন আমি মাঝরাতে বাড়ি ফিরি তখনও দেখি লোকেরা কাজ করছে, দেখে মনে হয় সকাল হলেই তাঁরা যেন অদৃশ্য হয়ে যাবে। আমি তিন শিফটের কথা বলতে পারছি না, কিন্তু অবশ্যই দু’শিফট কাজ করার কথা বলতেই পারি," জানিয়েছেন নারায়ণ। 

"আমরা ওই সব দেশের থেকে আরও উন্নত হতে চাই। আমরা কেন আমাদের কর্মীদের তিন শিফট কাজের কথা বলতে পারি না? তাঁদের জিজ্ঞেস করুন কর্মীদের তিন শিফট কাজ করানোর জন্য তাঁদের কী দরকার। সেটা তাঁদের দিন। যদি সেটা করা যায়, তাহলে নিঃসন্দেহে বলতে পারি, চিনের থেকে দ্রুত উন্নতি না করার কোনও কারণ নেই," দাবি মূর্তির। 

মাসখানেক আগেই সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের কথা বলে বিতর্কে জড়িয়ে ছিলেন ইন প্রসেসের প্রতিষ্ঠাতা। উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে মূর্তির নিদান ছিল, কর্মীদের প্রতি সপ্তাহে ন্যূনতম ৭০ ঘণ্টা করে কাজ করা উচিত। সেই মন্তব্যের বিরোধিতায় সোচ্চার হয়েছিলেন নেটিজেনরা। সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার অর্থ দিনে ১১ ঘণ্টারও বেশি সময় কাজ করা। তাতে কাজের সঙ্গে ব্যক্তিগত জীবনের ভারসাম্য কীভাবে রক্ষা করা সম্ভব সে প্রশ্ন উঠেছিল। তবে মূর্তির সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট, 'কঠোর' পরিশ্রমের কোনও বিকল্প রয়েছে বলে মনে করেন না তিনি।


```