Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় মুসলিমদের দোকানদারি নিষিদ্ধ হোক, দাবি সাধুসন্তদের

আগামী বছর মকর সংক্রান্তি থেকে প্রয়াগরাজে (সাবেক এলাহাবাদ) শুরু হতে চলেছে মহাকুম্ভ।

প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় মুসলিমদের দোকানদারি নিষিদ্ধ হোক, দাবি সাধুসন্তদের

সনাতন ধর্মের অনুগামীরা নীরব দর্শক হয়ে বসে থাকবে না।

শেষ আপডেট: 13 January 2025 11:15

দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভ মেলায় অহিন্দুদের খাবারের দোকান খোলা চলবে না। হরিদ্বার থেকে সাধুসন্তদের শীর্ষ সংস্থা অখিল ভারতীয় আখড়া পরিষদের একটি গোষ্ঠী এই হুঁশিয়ারি দিল। উল্লেখ্য, আগামী বছর মকর সংক্রান্তি থেকে প্রয়াগরাজে (সাবেক এলাহাবাদ) শুরু হতে চলেছে মহাকুম্ভ।

নিরঞ্জনী আখড়ার প্রধান স্বামী রবীন্দ্র পুরী জানান, প্রয়াগরাজে অখিল ভারতীয় আখড়া পরিষদের সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরীর বলেন, এখন সরকার সিদ্ধান্ত নিক কারা দোকান খুলতে পারবে। তিনি হুঁশিয়ারির সুরে বলেন, যদি অহিন্দুরা কুম্ভমেলায় খাবারদাবার বিক্রি করে, তাহলে সনাতন ধর্মের অনুগামীরা নীরব দর্শক হয়ে বসে থাকবে না। নাগা সন্ন্যাসীরা তাদের শাস্তি দেবেন।

পুরী আরও বলেন, নিরাপত্তার দিক দিয়ে দেখলে মহাকুম্ভে আগত তীর্থযাত্রীদের মেলায় প্রবেশের আগে চিহ্নিত করে ফেলা উচিত। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মেলা প্রাঙ্গণে যেন কোনও মুসলিম কোনও দোকান বা ওরকম কিছু না খুলতে পারে। দিওয়ালির সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পুরী।

তিনি আরও বলেন, কিছু নির্দিষ্ট লোক যারা ফলের রস, ফল এবং অন্যান্য খাবার বিক্রি করে, তারা ইচ্ছাকৃতভাবে তা দূষিত করে, এর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। নিরঞ্জনী আখড়ার প্রবল বিরোধী মহানির্বাণী আখড়ার তরফে দাবি করা হয়েছে, মহাকুম্ভের এলাকায় সংখ্যালঘু কাউকে খাবারের দোকান খুলতে দেওয়া হবে না।

একই মত প্রকাশ করেছেন নির্মোহী আখড়ার প্রধান মহন্ত রাজেন্দ্র দাস। তিনি বলেন, মুসলমানদের পবিত্র স্থানে কি হিন্দুরা যায়? যদি না যায়, তাহলে ওরা কেন মহাকুম্ভে ব্যবসা করতে আসবে! কিন্তু ওরা যদি সনাতন ধর্মে বিশ্বাস রাখে এবং পবিত্র গঙ্গামায়ের জলে ডুব দেয়, তাহলে কেউ আপত্তি করবে না। মহামণ্ডলেশ্বর স্বামী হরিচেতনানন্দ বলেন, তিনি এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কিছু জানেন না।


```