Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগ

মুসলিম বিদ্বেষে রেকর্ড গড়েছে ২০২৩, বিজেপি শাসিত রাজ্যে অভিযোগ বেশি: মার্কিন রিপোর্ট

ভারতে সংখ্যালঘুদের উপর শারীরিক ও মানসিক আক্রমণের ঘটনা বিগত কয়েক বছর ধরেই বাড়ছে। সংখ্যালঘুদের মধ্যে আবার মুসলিমরা বেশি আক্রান্ত। 

মুসলিম বিদ্বেষে রেকর্ড গড়েছে ২০২৩, বিজেপি শাসিত রাজ্যে অভিযোগ বেশি: মার্কিন রিপোর্ট

শেষ আপডেট: 26 February 2024 12:25

দ্য ওয়াল ব্যুরো: ভারতে সংখ্যালঘুদের উপর শারীরিক ও মানসিক আক্রমণের ঘটনা বিগত কয়েক বছর ধরেই বাড়ছে। সংখ্যালঘুদের মধ্যে আবার মুসলিমরা বেশি আক্রান্ত। 

মার্কিন গবেষণা সংস্থা ‘ইন্ডিয়া হেট ল্যাব’ তাদের সোমবার প্রকাশিত রিপোর্টে জানিয়েছে, মুসলিমদের প্রতি ঘৃণা, বিদ্বেষ প্রকাশের ঘটনায় অতীতের সব রেকর্ড ভেঙেছে বিগত বছর। ২০২৩-এ ৬৬৮টি ঘটনা নথিভুক্ত করে ওই সংস্থা দাবি করেছে, অতীতে কখনও এমন পরিস্থিতি তৈরি হয়নি ভারতে। 

এই অভাবনীয় বৃদ্ধির কারণ হিসাবে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধকে উল্লেখ করেছে ওই সংস্থা। পরিসংখ্যানেও তার ইঙ্গিত আছে। ৬৬৮টি ঘটনার মধ্যে ২০২৩-এর প্রথম ছয় মাসে ২৫৫টি ঘটে। পরের ছয় মাসে ৪১৩টি, অর্থাৎ ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ শুরুর পর। ওই যুদ্ধ শুরু হয় গত বছর ৭ অক্টোবর। 

ওই যুদ্ধ শুরুর গোড়ায় ইজরায়েলের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরা প্যালেস্তাইনের মুক্তি সংগ্রামে ভারতের দীর্ঘদিনের সমর্থন এবং সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর হলে মোদী পরবর্তীকালে অবস্থান খানিক পরিবর্তন করেন। আক্রান্ত গাজা ভুখণ্ডে ত্রাণ সামগ্রী পাঠানোর পাশাপাশি তিনি প্যালেস্তাইনের প্রেসিডেন্টের সঙ্গে দু-দফায় কথা বলেন। আক্রমণ বন্ধ করতে ইজরায়েলের প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

ওই যুদ্ধ নিয়ে ঘরোয়া রাজনীতির বিতর্কের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সমাজেও যা সামাজিক মাধ্যমে ধরা পড়ে। মার্কিন সংস্থাটি জানিয়ে বিদ্বেষ পোষণের ঘটনায় এগিয়ে ছিল বিজেপি শাসিত রাজ্যগুলি। ওই সব রাজ্যেই ঘটেছে ৭৫ শতাংশ ঘটনা। উল্লেখযোগ্য রাজ্যগুলি হল, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশ। 

মার্কিন সংস্থা ‘ইন্ডিয়া হেট ল্যাব’ ভারতে হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলির কাজকর্মের উপর সারা বছর তীক্ষ্ণ নজরদারী চালায়। তারা বলেছে, রাষ্ট্রসংঘের সংজ্ঞা মেনে তারা বিদ্বেষমূলক ভাষণগুলি চিহ্নিত করেছে। রিপোর্টে নাগরিকত্ব সংশোধনী আইনকে আন্তর্জাতিক মানবাধিকারের ধারণার পরিপন্থী হলে উল্লেখ করা হয়েছে।


```