Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাংলাদেশি হিন্দুদের জন্য দরগায় 'চাদর' চড়ালেন ভারতের মুসলিমরা

বাংলাদেশ যা ঘটছে তা পাকিস্তানের চর সংস্থা আইএসআই এবং কট্টর মৌলবাদী সংগঠন জামাত-ই-ইসলামির জঘন্য চক্রান্ত।

বাংলাদেশি হিন্দুদের জন্য দরগায় 'চাদর' চড়ালেন ভারতের মুসলিমরা

তাঁরা আল্লাতালার কাছে দোয়া প্রার্থনা করেন।

শেষ আপডেট: 10 December 2024 14:36

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে দরগায় চাদর চড়ালেন ভারতের মুসলিমরা। এরকমই বেনজির সম্প্রীতির নজির গড়ল উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ড চেয়ারম্যান শাদাব শামস-এর নেতৃত্বে মুসলিম সমাজের অগণিত মানুষ পিরান কলিয়ার শরিফে 'চাদর' চড়ান। বাংলাদেশে চলতে থাকা হিন্দুদের মন্দির, ঘরবাড়ি ও প্রাণহানির প্রতিবাদে তাঁরা আল্লাতালার কাছে দোয়া প্রার্থনা করেন।

এ প্রসঙ্গে শামস বলেন, আমরা এখানে বাংলাদেশে অত্যাচারী শাসকদের প্রতিবাদে ও নির্যাতিত নাগরিকদের অধিকার রক্ষার দাবিতে জড়ো হয়েছি। বাংলাদেশ যা ঘটছে তা পাকিস্তানের চর সংস্থা আইএসআই এবং কট্টর মৌলবাদী সংগঠন জামাত-ই-ইসলামির জঘন্য চক্রান্ত।

তিনি আরও বলেন, বাংলাদেশের হিন্দু জনতা ধর্মীয় ঘৃণা-প্রতিহিংসার শিকার হচ্ছেন। সেখানে মন্দির ভাঙচুর করা হচ্ছে। আমাদের মা-বোনরা নিরাপদে নেই। গণতন্ত্রকে নির্বিচারে খুন করা হচ্ছে। শামস বলেন, কোরান বলে ইন্নাল্লাহ মাসাহিরিন। যার অর্থ আল্লা সর্বদা পীড়িত মানুষের পক্ষে আর নিরীড়কের বিরুদ্ধে থাকেন। সে কারণে বাংলাদেশ সরকারের উদ্দেশে তিনি বলেন, নির্যাতন বন্ধ করুন। নির্যাতিতদের চোখের জল মুছুন। নির্যাতিতদের কান্না আল্লা শুনতে পাচ্ছেন। সেই সর্বশক্তিমান আল্লাই আপনাদের বিচার করবেন ও শাস্তি দেবেন। শামস জোরের সঙ্গে বলেন, তাঁদের এই দোয়া প্রার্থনা বিফলে যাবে না।


```