Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'রামমন্দির' ঘড়ি পরে তোপের মুখে সলমন খান, 'বেআইনি ও হারাম' বললেন মৌলানা

এপিক এক্স রাম জন্মভূমি টাইটানিয়াম এডিশন টু ঘড়িটির দাম ৩৪ লক্ষ টাকা।

'রামমন্দির' ঘড়ি পরে তোপের মুখে সলমন খান, 'বেআইনি ও হারাম' বললেন মৌলানা

সলমন এবার বিতর্কে জড়ালেন 'রাম জন্মভূমি' স্পেশাল ও লিমিটেড এডিশন ঘড়ি পরায়।

শেষ আপডেট: 29 March 2025 14:14

দ্য ওয়াল ব্যুরো: বরেলভি-পন্থী অল ইন্ডিয়া মুসলিম জামাত-এর সভাপতি মৌলানা শাহবুদ্দিন রাজভির তোপের মুখে 'সিকান্দর' সলমন খান। বলিউডের ৫৯ বছর বয়সি 'এলিজিবল ব্যাচেলর' সলমন এবার বিতর্কে জড়ালেন 'রাম জন্মভূমি' স্পেশাল ও লিমিটেড এডিশন ঘড়ি পরায়। রাজভির মতে, এই ঘড়ির উদ্দেশ্য অযোধ্যার রামমন্দিরকে প্রচারে তুলে ধরা। যা ইসলাম বিরোধী অর্থাৎ 'হারাম'।

সলমন খানের নতুন ছবি 'সিকান্দর'-এর প্রচারে তাঁকে এই ঘড়ি পরে থাকতে দেখা গিয়েছে। যার পর থেকেই মুসলিম সমাজে তাঁকে নিয়ে তোলপাড় চলছে। অভিনেতা নিজেই ইনস্টাগ্রামে সিনেমার একটি প্রমোশনাল ইমেজ পোস্ট করেছেন, যেখানে সোনালি ডায়ালের কমলা রঙের স্ট্র্যাপ দেওয়া ঘড়ি সকলের নজর কেড়েছে।

এ নিয়ে মৌলানা রাজভি বলেন, আমি সলমন খানকে বলছি তিনি এমন কোনও কাজ যেন না করেন, যা মুসলিমদের করণীয় নয়। সলমনকে আর্জি জানাচ্ছি, তিনি যেন শরিয়ত মেনে চলেন। রাম এডিশনের এই ঘড়ি পরে তিনি শরিয়তি আইন লঙ্ঘন করেছেন। কারণ এই ঘড়ি রামমন্দিরের প্রচার করে। এ ধরনের ঘড়ি পরা কোনও মুসলিমের কাছে বেআইনি ও হারাম।

রাজভি আরও বলেছেন, সলমন খান একজন জনপ্রিয় অভিনেতা। তিনি অসংখ্য মুসলিম ভাইয়ের আদর্শ। নিজেও একজন মুসলিম। তাই তিনি যেন ইসলামে সিদ্ধ নয়, এমন কোনও কাজ করা থেকে বিরত থাকেন। যদি কোনও মুসলিম, তা সে সলমন খানও যদি হন, তিনি রামমন্দিরের গুণগান গাইলে কিংবা অন্য কোনও ধরনের অ-মুসলিম আচরণ করলে তা অবৈধ ও হারাম বলে গণ্য হবে। আমি অনুরোধ করছি, তিনি যেন শরিয়তের আদর্শ মেনে চলেন।

উল্লেখ্য, জ্যাকব অ্যান্ড কোং-এর এপিক এক্স রাম জন্মভূমি টাইটানিয়াম এডিশন টু ঘড়িটির দাম ৩৪ লক্ষ টাকা। এই লিমিটেড এডিশনের ঘড়িটি তৈরি করা হয়েছে ইথোস ওয়াচেস-এর সঙ্গে যৌথ উদ্যোগে। এই ঘড়িতে শিল্প ও পরম্পরা অনুসরণে রাম জন্মভূমি মন্দিরের ছবি আঁকা রয়েছে। সলমন জানিয়েছেন, এই ঘড়িটি তাঁর মা সালমা খান তাঁকে উপহার দিয়েছেন। এর আগে এই একই ঘড়ি পরতে দেখা গিয়েছিল অভিষেক বচ্চনকে। বিশ্বজুড়ে মাত্র ৪৯টি এরকম ঘড়ি রয়েছে। যার একটি রয়েছে দাবাং অভিনেতার কবজিতে। ঘড়ির নটার ঘরে একটি ছোট্ট রামমন্দির করা আছে এবং ৩টের ঘরে রামচন্দ্র ও তাঁর পায়ের কাছে হনুমানের আকৃতি আঁকা রয়েছে। ৬টা ঘরে লেখা রয়েছে জয় শ্রীরাম।


```