Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোহিত-বিরাটদের শুভেচ্ছা-সুনামিতে সাড়ে ১১ হাজার কেজির আবর্জনা, রাতভর সাফাই মুম্বই পুরসভার

বাণিজ্যনগরী পরিণত হয়েছিল ক্রিকেটপ্রেমীদের শহরে

রোহিত-বিরাটদের শুভেচ্ছা-সুনামিতে সাড়ে ১১ হাজার কেজির আবর্জনা, রাতভর সাফাই মুম্বই পুরসভার

সাফাইকাজে ব্যস্ত পুরকর্মী।

শেষ আপডেট: 5 July 2024 16:58

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাতে আসা জনসুনামি আরব সাগরের তীরে ফেলে গিয়েছে সাড়ে ১১ হাজার কেজির আবর্জনা। জুতো থেকে পোশাক, প্লাস্টিকের বোতল থেকে খাবারের প্যাকেট সব মিলিয়ে মেরিন ড্রাইভের রাস্তা থেকে পরিষ্কার করা হয়েছে ১১.৫ টন বর্জ্য। বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে অভিনন্দন জানাতে গোটা বাণিজ্যনগরী পরিণত হয়েছিল ক্রিকেটপ্রেমীদের শহরে। তারপর উদ্দীপনা থিতিয়ে যাওয়ার পর খাটুনি বাড়ে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাফাইকর্মীদের। সকাল থেকে পরিষ্কার করা আবর্জনার ওজন দাঁড়ায় সাড়ে ১১ হাজার কেজি।

বিএমসি-র এক পদস্থ আধিকারিক বলেন, মেরিন ড্রাইভে বিপুল সংখ্যক মানুষ জমায়েত হয়েছিলেন। যার ফলে সাফাইকাজ করাই যায়নি। জমায়েত পাতলা হওয়ার পর কাজ শুরু হয়। শুক্রবার সকাল ৮টার মধ্যে সব জায়গা পরিষ্কার করে ফেলা হয়। আবর্জনা পরিষ্কার করতে বড় গাড়ির থেকে ছোট ঠেলাগাড়িই বেশি ব্যবহার করতে হয়েছে। কারণ আবর্জনা ওজনের থেকে পরিমাণে বেশি ছিল।

ক্রিকেট দলের চলে যাওয়ার পর রাতভর সাফাই অভিযানে নামে বিএমসি। প্রায় শখানেক পুরকর্মী ও সাফাইকর্মী সারারাত ধরে ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করেন এলাকা। যাতে প্রাতঃভ্রমণকারীরা আসার আগেই সাফসুতরো করে ফেলা যায় রাস্তার ধার। কিন্তু, ময়লা-আবর্জনা এত বেশি ছিল যে, সকাল ৮টার আগে কাজ শেষ করা যায়নি।

আবর্জনার মধ্যে বেশি ছিল প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, চায়ের ভাঁড় ও কাপ, ফ্ল্যাগ, পোশাক, জুতো এবং চপ্পল। ওয়াংখেড়েতে গণ-সংবর্ধনা শেষ হওয়ার পরেই রাত সাড়ে ১১টা থেকে সাফাইকাজে নেমে পড়ে পুরসভা। পুরসভার এই কাজে খুব খুশি মুম্বইকররা। বহু প্রাতঃভ্রমণকারী এক্সবার্তায় যুদ্ধকালীন তৎপরতায় সাফাইকাজের জন্য পুরসভাকে ধন্যবাদ জানান এদিন।


```