Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'দিদিকে বেশি ভালবাসে মা!' রাগে ৬২ বছরের মহিলাকে কুপিয়ে মারল ছোট মেয়ে, মুম্বইয়ে নৃশংস কাণ্ড

মায়ের মৃত্যু হলে সোজা চুনাভাত্তি পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন।  

'দিদিকে বেশি ভালবাসে মা!' রাগে ৬২ বছরের মহিলাকে কুপিয়ে মারল ছোট মেয়ে, মুম্বইয়ে নৃশংস কাণ্ড

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 January 2025 10:52

দ্য ওয়াল ব্যুরো: মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বছর ৬২-র মহিলা। সেখানেই ঝামেলায় জড়িয়ে চরম পরিণতি হল তাঁর। থেঁতলে, কুপিয়ে খুন করা হল তাঁকে। মুম্বইয়ের কুরলার কুরেশি নগর এলাকার ঘটনা।

সাবিরা বানো আজগার শেখ। ছেলের সঙ্গে থাকতেন মুম্বইয়ে। এক ঘণ্টা দূরেই ছোট মেয়ের বাড়ি। বৃহস্পতিবার বিকেলে ছোট মেয়ের সঙ্গে দেখা করতে কুরেশি নগরে যান তিনি। মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার যে এমন পরিণতি হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি পরিবারের কেউ। কুরেশি নগরের বাড়িতে পৌঁছতেই মেয়ে রেশমা মুজফ্ফর কাজির সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। 

রেশমার অভিযোগ, মা দিদিকে বেশি ভালবাসেন। দিদির প্রতি বেশি আস্থা রয়েছে তাঁর। পক্ষপাতিত্বও করেন। ঝামেলা চলাকালীন রাগে রান্নাঘর থেকে ছুরি এনে মাকে কোপান রেশমা। মায়ের মৃত্যু হলে সোজা চুনাভাত্তি পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন।  

পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ও রেশমাকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিবারের লোকজন ও আত্মীয়দের সঙ্গে কথা বলছে পুলিশ। রেশমার মানসিক পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন তাঁরা। 


```