Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানে মুম্বই হামলার মাস্টারমাইন্ডের মৃত্যু, লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডার ছিলেন আজম

নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (এলটিই) সদস্য ছিলেন আজম।

পাকিস্তানে মুম্বই হামলার মাস্টারমাইন্ডের মৃত্যু, লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডার ছিলেন আজম

শেষ আপডেট: 2 March 2024 14:11

দ্য ওয়াল ব্যুরো:  গোয়েন্দাদের নজর এড়িয়ে গা ঢাকা দিয়েছিলেন পাকিস্তানে। সেখানেই মৃত্যু হল মুম্বই হামলার মাস্টারমাইন্ড আজম চিমার। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (এলটিই) সদস্য ছিলেন তিনি। 

পাকিস্তানের ফয়সলাবাদেই মৃত্যু হয়েছে আজমের। তাঁর বয়স হয়েছিল ৭০। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে  খবর পাওয়া গিয়েছে । সূত্রের খবর, ফইসলাবাদের মালখানওয়ালায় গোপনে নাকি তাঁর শেষকৃত্যও সম্পন্ন করা হয়েছে। 

২০০৮ সালে মুম্বই হামলার ছক কষেছিলেন আজম। শুধু তাই নয়, ২০০৬ সালে মুম্বইয়ের ট্রেনে বোমা বিস্ফোরণের ঘটনার অন্যতম মূলচক্রীও ছিলেন তিনি। যেখানে ১৮৮ জনের মৃত্যু হয়েছিল। ৮০০-রও বেশি মানুষ আহত হয়েছিলেন। জানা যায়, ২০০৮ সালে হামলায় যুক্ত জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিলেন চিমা। 

২০০৮ সালে আমেরিকাতে জঙ্গি হামলার মূল চক্রীও ছিলেন আজম। সেই হামলার ঘটনায় আজমের নাম জড়াতেই তাঁর খোঁজ শুরু করে আমেরিকা। তাঁকে ‘ওয়ান্টেড’ বলে ঘোষণা করে মার্কিন সরকার। যদিও এতদিন তাঁর নাগাল পাওয়া যায়নি। 

সূত্রের খবর, করাচি, লাহোর সহ পাকিস্তানের বিভিন্ন জায়গার জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন আজম। সেখানে তিনি নিয়মিত প্রশিক্ষও দিতেন। পৃথিবীর বিভিন্ন দেশের মানচিত্র সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা ছিল। তাই বিভিন্ন হামলার ঘটনায় ছক কষতে তিনি প্রধান ভূমিকা নিতেন। 


```