Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মুম্বইয়ে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, ঘটনার ৭২ ঘণ্টা পর গ্রেফতার শিবসেনা নেতার ছেলে

শিবসেনা নেতা রাজেশ শাহ ইতিমধ্যে জামিন পেয়েছেন। তবে তার ছেলে যে খুব সহজে জামিন পাবে না সেটা স্পষ্ট।

মুম্বইয়ে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, ঘটনার ৭২ ঘণ্টা পর গ্রেফতার শিবসেনা নেতার ছেলে

মিহির শাহ

শেষ আপডেট: 9 July 2024 18:20

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের হিট অ্যান্ড রান মামলায় অবশেষে গ্রেফতার হল শিবসেনা নেতা রাজেশ শাহর ছেলে মিহির শাহ। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল সে। মিহিরকে না পেয়ে তার বাবা রাজেশ শাহকে আটক করে পুলিশ। এখন ঘটনার তিনদিন পেরিয়ে যাওয়ার পর মিহিরকে হাতে পেল তারা। মুম্বই থেকে অন্তত ৬৫ কিলোমিটার দূরে ভিরারের একটি আবাসন থেকে মিহিরকে গ্রেফতার করেছে পুলিশ।

শিবসেনা নেতা রাজেশ শাহ ইতিমধ্যে জামিন পেয়েছেন। তবে তার ছেলে যে খুব সহজে জামিন পাবে না সেটা স্পষ্ট। কারণ পুলিশ দাবি করেছে, দুর্ঘটনা ঘটিয়ে মিহির পালিয়ে গেছিল এমনটা নয়। ওই মহিলাকে গাড়ির চাকার তলায় দেড় কিলোমিটার টেনে নিয়ে গেছিল সে। শুধু তাই নয়, অন্তত ২-৩ বার মহিলার ওপর দিয়ে গাড়ি চালিয়েছিল মিহির। শেষে ইঞ্জিনের তলায় বাম্পারের মধ্যে আটকে থাকা মহিলার দেহ সরিয়ে রাস্তায় ফেলে দেয়। মিহির ছাড়াও পুলিশ গাড়ির চালক রাজেন্দ্র সিং-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। অভিযোগ, তিনি মিহিরকে পালাতে সাহায্য করেছিলেন। রাজেন্দ্রকে আদালতে তোলা হলে তাঁকে ১১ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানতে পেরেছিল, মিহির প্রথমে প্রেমিকার বাড়িতে গিয়ে লুকিয়েছিল। তারপর সেখান থেকে অন্য কোথাও চলে যায়। তাকে খুঁজতেই মুম্বই পুলিশ ১১ জন তদন্তকারীর একটি দল গঠন করে, লুকআউট নোটিসও জারি করে। অবশেষে ঘটনার ৭২ ঘণ্টা পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে তারা। এখনও পর্যন্ত এই ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে মিহিরের মা এবং দুই বোনও আছে। তারাও মিহিরকে পালাতে সাহায্য করেছিল বলে অভিযোগ। 

মুম্বইয়ের ওরলিতে রবিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। মিহিরের বিএমডব্লিইউ গাড়ি ধাক্কা মারে একটি স্কুটিতে। মৃত্যু হয় কাভেরী নামের এক মহিলার। তাঁর স্বামী বর্তমানে জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, মাছের বাজার করতে বেরিয়েছিলেন তাঁরা। এদিকে জুহুর কোনও একটি বারে ১৮,০০০ টাকারও বেশি খরচ করে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল মিহির। 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরেই বাবাকে ফোন করেছিল মিহির। তারপর বাবার পরামর্শ নিয়েই আসন অদল-বদল করে চালকের আসন থেকে সরে যায় সে। ড্রাইভার রাজেন্দ্রকেই চালকের আসনে বসায়। 


```