Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখতার আনসারির শেষকৃত্য সম্পন্ন, হাজারো মানুষ বিদায় জানাল প্রয়াত নেতাকে

কালিবাগ কবরস্তানে মাটি দেওয়া হয় আনসারিকে।

মুখতার আনসারির শেষকৃত্য সম্পন্ন, হাজারো মানুষ বিদায় জানাল প্রয়াত নেতাকে

শেষকৃত্যে জনতার ভিড়

শেষ আপডেট: 30 March 2024 11:29

দ্য ওয়াল ব্যুরো: শেষকৃত্য সম্পন্ন হল মুখতার আনসারির। গাজিপুরের মহম্মদাবাদে কালিবাগ কবরস্তানে তাঁকে নিয়ে যাওয়ার সময় প্রায় হাজার পাঁচের মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। হুড়োহুড়ি, ঠেলাঠেলিতে বাড়ির লোকেরাই দেহের কাছে পৌঁছাতে পারছিলেন না। ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছিল পুলিশ। শেষপর্যন্ত পুলিশ-প্রশাসন ঠিক করে, কেবলমাত্র পরিবারের লোকজনকেই কবরস্তানে ঢুকতে দেওয়া হবে। তা শুনে কবরস্তানের বাইরে মুখতার জিন্দাবাদ স্লোগান তোলে জনতা। বেশ কিছু মানুষ ব্যারিকেড ভেঙে কবরস্তানের ভিতরে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে পড়ে।

শনিবার সকালে গ্যাংস্টার থেকে রাজনীতিক হওয়া মুখতার আনসারির শেষকৃত্যের বিশাল শোকযাত্রা রওনা হয় বাড়ি থেকে। নামাজ-এ-জানেজার মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন হাজার হাজার মানুষ। কোনও ধরনের অশান্তি এড়াতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় আনসারির বাড়ি ও কবরস্তানের সামনে। তার কিছুক্ষণের মধ্যে কালিবাগ কবরস্তানে মাটি দেওয়া হয় আনসারিকে।

সমাজবাদী পার্টির তরফে আনসারির পৈতৃক ভিটে গাজিপুরের মহম্মদাবাদে এসেছেন অম্বিকা চৌধুরি। এদিন সকালে তিনি বলেন, আমরা শেষকৃত্যে শামিল হতে এখানে এসেছি। গরিবোঁ কা মসিহা আজ চলে যাচ্ছেন। কালিবাগ কবরস্তানে আনসারির বাবা-মায়ের গোরের পাশেই তাঁকে শায়িত করা হবে।

উল্লেখ্য, মুখতার আনসারির বড় ছেলে মৌ-এর বিধায়ক আব্বাস আনসারি বাবার শেষকৃত্যে সম্ভবত হাজির থাকতে পারেননি। এলাহাবাদ হাইকোর্টে তাঁর প্যারোলে মুক্তির আবেদনটি শুক্রবার বিকেল পর্যন্ত সম্পূর্ণ হয়নি।


```