Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

Operation Sindoor: অভিযানের নামের স্বত্ব চেয়ে আবেদন করেও প্রত্যাহার করল আম্বানির রিলায়েন্স

'অপারেশন সিঁদুর'- (Operation Sindoor)এর ২৪ ঘণ্টার মধ্যেই অভিযানের নামের ট্রেডমার্ক (Trade Mark) চেয়ে চার-চারটি আবেদন জমা পড়েছে কেন্দ্রীয় সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রকে।

Operation Sindoor: অভিযানের নামের স্বত্ব চেয়ে আবেদন করেও প্রত্যাহার করল আম্বানির রিলায়েন্স

মুকেশ আম্বানি

শেষ আপডেট: 8 May 2025 18:44

দ্য ওয়াল ব্যুরো: 'অপারেশন সিঁদুর'- (Operation Sindoor)এর ২৪ ঘণ্টার মধ্যেই অভিযানের নামের ট্রেডমার্ক (Trade Mark) চেয়ে চার-চারটি আবেদন জমা পড়েছে কেন্দ্রীয় সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রকে। প্রথম আবেদনকারী রিলায়েন্স গোষ্ঠী (Reliance)। বুধবার সকাল ১০টা ৪২ নাগাদ ট্রেডমার্ক পাওয়ার জন্য় আবেদন করে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা। 

মন্ত্রকের ওয়েবাসাইট অনুযায়ী, 'অপারেশন সিঁদুর' নিয়ে যখন সাংবাদিক বৈঠক চলছে, সেই সময়েই ওই নামে ট্রেডমার্কের জন্য আবেদন জানায় রিলায়েন্স। 

যদিও চাপের মুখে রিলায়্যান্সের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, 'অপারেশন সিঁদুর' শব্দটিকে ট্রেডমার্ক করার কোনও ইচ্ছা তাদের নেই। লোগোটি ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতার প্রতীক বলে অভিহিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিও স্টুডিওস ‘অপারেশন সিঁদুর’-এর ট্রেডমার্কের (Operation Sindorr Trade Mark) আবেদন প্রত্যাহার করেছে।

বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ সাংবাদিক বৈঠক শুরু করে সেনা। সেখানে উপস্থিত ছিলেন উইং কমান্ডার ব্যোমিকা সিংহ, কর্নেল সোফিয়া কুরেশি। মধ্যমণি ছিলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি।

 

প্রায় এক ঘণ্টা ধরে চলে মিডিয়া ব্রিফিং। তখনই চার-চারটি আবেদন জমা পড়ে। সেখানে আম্বানি গোষ্ঠী ছাড়াও মুকেশ চেত্রাম আগরওয়াল, গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ওবেরয় (অবসরপ্রাপ্ত) এবং অলোক কোঠারিও আবেদন জানিয়েছেন। 

মুকেশই একমাত্র 'ডিভাইস’-এর জন্য ট্রেডমার্কের আবেদন করেছেন। তবে প্রত্যেক আবেদনকারীরই উদ্দেশ্য প্রায় অভিন্ন। প্রত্যেকেই জানিয়েছেন, তাঁরা মনোরঞ্জন, চলচ্চিত্র, ওয়েব সিরিজ নির্মাণ, শিক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ, প্রকাশনার জন্য ট্রেডমার্কের আবেদন করেছিলেন।


```