Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের এম পক্সের হদিশ, দিল্লির পরে এবার আক্রান্ত কেরলের যুবক

এটা একটা অর্থোপক্স ভাইরাস। ১৯৫৮ সালে বানরদের মধ্যে ছড়িয়ে পড়েছিল।

ফের এম পক্সের হদিশ, দিল্লির পরে এবার আক্রান্ত কেরলের যুবক

শেষ আপডেট: 18 September 2024 19:56

দ্য ওয়াল ব্যুরো: এবার এম পক্স বা মাঙ্কি পক্সে আক্রান্ত কেরলের যুবক। তিনি সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরেছিলেন। ৩৮ বছর বয়সী মল্লাপুরমের ওই যুবককে নিভৃতবাসে রাখা হয়েছে বর্তমানে।

স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, সমস্ত প্রোটোকল মেনে আক্রান্তকে আলাদা করে রাখা হয়েছে। প্রাথমিক চিকিৎসা চলছে। তিনি রাজ্যবাসীর কাছে আবেদন জানান, কারও যদি কোনওরকম উপসর্গ দেখা দেয় শরীরে তাহলে অবশ্যই যেন সরকারি সাহায্য নেয় ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে।

এটাই প্রথম নয়, মাত্র ন'দিন আগে প্রথম এম পক্সে আক্রান্তের খোঁজ মিলেছিল দিল্লিতে। পশ্চিম আফ্রিকা থেকে দিল্লি ফিরেছিল সে। শারীরিক পরীক্ষার সময় এই ভাইরাস ধরা পড়ে তাঁর শরীরে। তিনিও নিভৃতবাসে রয়েছেন। 

এম পক্স কী?

এটা একটা অর্থোপক্স ভাইরাস। ১৯৫৮ সালে বানরদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। পশু পাখির সংস্পর্শে এসেছে মধ্য ও পশ্চিম আফ্রিকার এমন মানুষজনকে এই রোগে সংক্রমিত হতে দেখা গিয়েছে। 

এম পক্স লক্ষণ

- এম পক্সে আক্রান্ত হলে শরীরে ফুসকুড়ি হয় যা হাত, পা, বুক ও মুখের কাছে বেশি দেখা যায়। 
- জ্বর, মাথাব্যথা ও মাংসপেশিতে ব্যথা হতে পারে
- লিম্ফ নোড ফুলে উঠতে পারে

চিকেন পক্স বা অন্যান্য পক্সের মতোই ফুসকুড়ি পুরোপুরি সেরে নতুন চামড়া হওয়া পর্যন্ত এটির সংক্রমণ ছড়াতে পারে। আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে যে কেউ খুব দ্রুত সংক্রমিত হতে পারেন। তাই আক্রান্তদের নিভৃতবাসে রাখা হয়।


```