Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাইক আরোহীকে ধাক্কা মেরে হিঁচড়ে নিয়ে গেল বিজেপির গ্রাম প্রধানের গাড়ি! দেখুন ভাইরাল ভিডিও

হাড়হিম করা দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বাইক আরোহীকে ধাক্কা মেরে হিঁচড়ে নিয়ে গেল বিজেপির গ্রাম প্রধানের গাড়ি! দেখুন ভাইরাল ভিডিও

ঘাতক গাড়ির ছবি

শেষ আপডেট: 31 December 2024 18:13

দ্য ওয়াল ব্যুরো: বাইক আরোহীকে ধাক্কা মেরে প্রায় এক কিলোমিটারেরও বেশি রাস্তা হিঁচড়ে নিয়ে গেল এসইউভি গাড়ি। মর্মান্তিক ঘটনায় বাইক চালকের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর প্রদেশের সম্ভলে।

হাড়হিম করা দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যে দেখে রীতিমতো শিউরে উঠছে দেশবাসী। ভিডিওতে দেখা যাচ্ছে, দ্রুত গতিতে ছুটে চলেছে একটি এসইউভি গাড়ি। তার সামনের দিকে মোটরবাইক আটকে থাকায় রাস্তায় ঘষা লেগে ফুলকি ছুটছে আগুনের। ঘাতক এসইউভি গাড়িটি বিজেপির এক গ্রাম প্রধানের। গাড়ির কাঁচে সাঁটানো স্টিকার থেকেই বিষয়টি স্পষ্ট হয়।

স্থানীয়রা থামানোর চেষ্টা করলে গাড়িটি আরও গতি বাড়িয়ে চম্পট দেয় বলে অভিযোগ। গাড়ি থামার পর গুরুতর আহত অবস্থায় বাইক চালক সুখবীরকে (৫০) উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে খবর, গত ২৯ ডিসেম্বর বিকেল ৫টা নাগাদ সম্ভলের ওয়াজিদপুরম এলাকায় হাইওয়ের উপর দুর্ঘটনা ঘটে। পঞ্চাশ বছয় বয়সি সুখবীর হায়াতনগর থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে এসইউভি গাড়িটি। বাইক-সহ গাড়ির নিচে আটকে পড়েন ওই ব্যক্তি। ওই অবস্থাতেই বাইক-সহ সুখবীরকে হিঁচড়ে টেনে নিয়ে যায় গাড়ি।

এরপর প্রায় এক কিলোমিটার ওভাবে চলার পর স্থানীয়রা ছুটে এলে শেষে গাড়ি ফেলে চম্পট দে চালক। গোটা ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করেছেন ঘাতক গাড়িটির পিছনে থাকা অন্য এক গাড়ির চালক। ইতিমধ্যেই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘাতক গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।


```