Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মমতার পদত্যাগ দাবি নির্ভয়ার মায়ের, বললেন, পরিস্থিতি সামলাতে ব্যর্থ মুখ্যমন্ত্রী

আর জি করে ডাক্তার-ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার কড়া প্রতিক্রিয়া দিলেন এদেশকে নাড়িয়ে দেওয়া নির্ভয়া কাণ্ডের নির্যাতিতার মা।

মমতার পদত্যাগ দাবি নির্ভয়ার মায়ের, বললেন, পরিস্থিতি সামলাতে ব্যর্থ মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

শেষ আপডেট: 17 August 2024 18:15

দ্য ওয়াল ব্যুরো: আর জি করে ডাক্তার-ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার কড়া প্রতিক্রিয়া দিলেন এদেশকে নাড়িয়ে দেওয়া নির্ভয়া কাণ্ডের নির্যাতিতার মা। ২০১২ সালে দিল্লির গণধর্ষণের শিকার নির্ভয়ার মা শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন। মমতা এই ঘটনায় পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ বলেও অভিযোগ নির্ভয়ার মায়ের।

সংবাদ সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে ইংরেজি সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড এই খবর দিয়েছে। নির্ভয়ার মা বলেন, মমতা অভিযুক্তদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ক্ষমতা প্রয়োগ করে ব্যবস্থা নেওয়ার বদলে নিজে প্রতিবাদে নেমে জনতার দৃষ্টি ঘোরানোর চেষ্টা করেছেন।

মমতার কড়া সমালোচনা করে নির্ভয়ার মা আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করলে প্রশাসনকে ব্যবহার করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু তা না করে তিনি মূল ইস্যু থেকে নজর ঘোরাতে চেষ্টা করেছেন। রাজ্য প্রশাসনের শীর্ষ ব্যক্তি হিসেবে তাঁর কাছ থেকে কঠিন পদক্ষেপ আশা করা গিয়েছিল। এই অবস্থায় তিনি তাঁর দায়িত্ব পালন করতে ব্যর্থ। তাই তাঁর পদত্যাগ করা উচিত বলে মনে করেন আরেক নির্যাতিতার মা।

তিনি আরও বলেন, যতক্ষণ না কেন্দ্র ও রাজ্য সরকারগুলি ধর্ষকদের আদালতে দ্রুত শাস্তির ব্যবস্থা করবে, ততক্ষণ দেশের বিভিন্ন অংশে প্রতিদিন এ ধরনের নারকীয় ঘটনা ঘটতেই থাকবে। তাঁর কথায়, কলকাতার মেডিক্যাল কলেজের মতো জায়গায় যখন মেয়েরা নিরাপদ নয়, তখন দেশে মেয়েদের নিরাপত্তা কোথায় দাঁড়িয়ে আছে তা সহজেই বোধগম্য।


```